কমলগঞ্জে ইসলামিক মিশন এর উদ্যোগে সেলাই মেশিন বিতরণ
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:১৪ PM

কমলগঞ্জে ইসলামিক মিশন এর উদ্যোগে সেলাই মেশিন বিতরণ

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১১/১২/২০২৩ ০৪:৪৭:০৫ AM

কমলগঞ্জে ইসলামিক মিশন এর উদ্যোগে সেলাই মেশিন বিতরণ

কমলগঞ্জে ইসলামিক মিশন শমশেরনগর এর উদ্যোগে সেলাই মেশিন বিতরণ।


মৌলভীবাজারের কমলগঞ্জে ইসলামিক মিশন শমশেরনগর এর উদ্যোগে জাতীয় যাকাত বোর্ডের মাধ্যমে সেলাই প্রশিক্ষণ সমাপ্তকারী দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

সোমবার (১১ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলায় শমশেরনগর ইসলামিক মিশন কার্যালয়ে আলোচনা সভা শেষে আনুষ্ঠানিকভাবে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।

শমশেরনগর ইসলামিক মিশন এর সিনিয়র মেডিকেল অফিসার ডা. মো. মোহেব্বুল হক এর সভাপতিত্বে ও প্রোগ্রাম অফিসার মুমিনুল হক এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা  নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষক কর্মকতা হোসনে আরা তালুকদার, শমশেরনগর পুলিশ ফাঁড়ির এস আই কাশী শর্মা, খতিব রেলওয়ে জামে মসজিদ ইমাম মো. আলীমুল ইসলাম, সেলাই প্রশিক্ষক মো. আব্দুল খালিক,সাংবাদিক আলমগীর হোসেন ও অভিভাবক, উপকারভোগী প্রশিক্ষণার্থী দু:স্থ মহিলা প্রমুখ। 

আলোচনা সভা শেষে শমশেরনগর ইসলামিক মিশন এর উদ্যোগে জাতীয় যাকাত বোর্ডের মাধ্যমে সেলাই প্রশিক্ষণ সমাপ্তকারী দুঃস্থ ৯ জন মহিলাকে একটি করে সেলাই মেশিন বিতরণ করা হয়।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব