মৌলভীবাজারে বাবার কাঁধে ছেলের লাশ: এ যেন এক হৃদয়বিদারক দৃশ্য
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:১৩ PM

বেপরোয়া অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

মৌলভীবাজারে বাবার কাঁধে ছেলের লাশ: এ যেন এক হৃদয়বিদারক দৃশ্য

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১১/১২/২০২৩ ০৫:০২:৫৩ AM

মৌলভীবাজারে বাবার কাঁধে ছেলের লাশ: এ যেন এক হৃদয়বিদারক দৃশ্য

বেপরোয়া অটোরিকশার ধাক্কায় একমাত্র সন্তান তালহাকে হারিয়ে বাকরুদ্ধ পুরো পরিবার।


'পৃথিবীর সবচেয়ে ভারী বস্তু নাকি পিতার কাঁধে সন্তানের লাশ। টকবগে সন্তানের লাশ বুকে পাথর নিয়ে কাঁধে তুলতে হবে এবং মৃত শরীর পরম আদরে কবরে রাখতে হবে এ ব্যথা কেউ বাবা না হলে কখনো বুঝতে পারবে না।' কথাগুলো এভাবে আবেগ আপ্লুত হয়ে বলে বারবার মূর্ছা যাচ্ছেন মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার উত্তর জাঙ্গিরাই গ্রামের মো. মোস্তাকিম হোসেন। বেপরোয়া অটোরিকশার ধাক্কায় একমাত্র সন্তান তালহাকে হারিয়ে বাকরুদ্ধ পুরো পরিবার।


জানা যায়, রবিবার (১০ ডিসেম্বর) বিকেল চারটার দিকে বেপরোয়া অটোরিকশার ধাক্কায় তালহা নামে তিন বছরের এক এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়। ঘটনাটি উপজেলার জায়ফরনগর ইউনিয়নের উত্তর জাঙ্গিরাই এলাকায় ঘটেছে। শিশুটি উত্তর জাঙ্গিরাই গ্রামের মো. মোস্তাকিম হোসেনের একমাত্র সন্তান।

সোমবার (১১ ডিসেম্বর) সকালে উত্তর জাঙ্গিরাই জামে মসজিদ মাঠে জানাজা শেষে দাফন করা হয়। মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যুর পর থেকে শিশুর পরিবারসহ পুরো উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, শিশুটি তার বাবার সাথে বাড়ির পাশের সড়কে হাঁটা অবস্থায় বেপরোয়া অটোরিকশা সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলে অটোরিকশার ধাক্কায় শিশুটি ছিটকে পরে মারাত্মক আহত হয়। পরে তাকে উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। উন্নত চিকিৎসার জন্য সিলেটে নেওয়ার পথে শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে।

স্থানীয়রা জানান, জুড়ীতে নিয়ন্ত্রণহীন অটোরিকশার ধাক্কায় একের পর এক সাধারণ মানুষের মৃত্যু হলেও প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছে না। অবুঝ শিশু তালহার মৃত্যু কোন ভাবেই মেনে নেয়া যায় না। অবিলম্বে অবৈধ অটোরিকশার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি জোর দাবি জানাই।

তারা আরও জানান, অদক্ষ অটোরিকশা চালকের বেপরোয়া চালনায় ধাক্কায় একজন ফুটফুটে শিশুর প্রাণ গেল অকালে। আমাদের প্রশ্ন আর কত পারমিট দিলে উপজেলায় কোটা শেষ হবে? সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পারমিট বিহীন সকল যানবাহন ছাটাই এবং প্রশিক্ষণ ও লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে শিশুসহ সর্বসাধারণের চলাচল অনেকটা নিরাপদ হবে।

এ বিষয়ে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত মেডিকেল অফিসার জানান, শিশুটির অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেটে নেওয়ার পথে শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব