কমলগঞ্জে কমিউনিটি স্কোর কার্ড এন্ড ইন্টারফেইস সভা অনুষ্ঠিত
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:১২ PM

কমলগঞ্জে কমিউনিটি স্কোর কার্ড এন্ড ইন্টারফেইস সভা অনুষ্ঠিত

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১১/১২/২০২৩ ০৫:৩৫:৫৫ AM

কমলগঞ্জে কমিউনিটি স্কোর কার্ড এন্ড ইন্টারফেইস সভা অনুষ্ঠিত

কমলগঞ্জে কমিউনিটি স্কোর কার্ড এন্ড ইন্টারফেইস সভা অনুষ্ঠিত।


মৌলভীবাজারের কমলগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডব্লিউডিও এর ওয়াই মুভস প্রজেক্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল বিডি এর সার্বিক সহযোগিতায় কমিউনিটি স্কোর কার্ড এন্ড ইন্টারফেইস এর জেলা পর্যায়ে সভা অনুষ্ঠিত হয়।

সোমবার ১১ ডিসেম্বর  দুপুর ১২টায়  উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা কেন্দ্রে কিশোর কিশোরীর স্বাস্থ্য সেবার প্রবেশাধিকার বৃদ্ধির বিষয় এ আলোচনা সভা করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার  জেলা পরিবার পরিকল্পনা অফিসের উপ-পরিচালক খন্দকার মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিবার পরিকল্পনা কর্মকতা কার্যালয়ের সহকারী পরিচালক ডাঃ বিশ্বজিৎ ভৌমিক, কমলগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিপন চন্দ্র দাশ।

অনুষ্ঠানে ইসলামপুর ইউনিয়ন পরিবার কল্যান কেন্দ্রের উপ-সহকারী মেডিকেল অফিসার ডা: আঃ রহমান, এফপিআই নাদিম রহমান ও সুশীল সমাজের প্রতিনিধিগণ, আরডব্লিউডিও ওয়াই মুভস প্রজেক্ট এর প্রকল্প কর্মকর্তা বাবুল কুমার সিংহ ও এডমিন অফিসার মহসিন রেজা প্রমুখ।

সভায় প্রধান অতিথি বলেন যে, স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য সেবার প্রবেশাধিকার বৃদ্ধির জন্য সার্ভিস প্রোপাইটার এর আচরণ ও ব্যবহার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাছাড়া উপস্থিত সবাই মিলে স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্য সেবা গ্রহণের জন্য নিজ এলাকায় সচেতনতা বৃদ্ধির জন্য সকলের প্রতি আহবান জানান। এলাকার চাহিদা অনুযায়ী স্থায়ীভাবে একজন এফডব্লিওভি নিয়োগের বিষয়টি বিবেচনায় আছে বলে সভাকে জানান।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব