শিকলে বাঁধা মানসিক প্রতিবন্ধীর মানবেতর জীবনযাপন
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:০০ AM

শিকলে বাঁধা মানসিক প্রতিবন্ধীর মানবেতর জীবনযাপন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/১২/২০২৩ ০৮:৩৭:২৪ AM

শিকলে বাঁধা মানসিক প্রতিবন্ধীর মানবেতর জীবনযাপন

ছবি: সংগৃহীত


সিরাজগঞ্জের তাড়াশে মানসিক অসুস্থতাজনিত কারণে ময়দান আলী (৫৩) যুগ যুগ ধরে লোহার শিকলে বাঁধা পড়ে বহু কষ্টে বেঁচে আছেন। বস্তুত পারিবারিক সচেতনতা ও চিকিৎসা সেবাসহ প্রয়োজনীয় সহায়তার অভাবে মানবেতর জীবনযাপন করছে এই প্রতিবন্ধী। ময়দান আলীর বাড়ি তালম ইউনিয়নের গোন্তা গ্রামে। তার বাবার নাম মৃত ইজ্জত আলী।

জানা গেছে, ময়দান আলীর মা-বাবা বেঁচে নেই। তার বড় বোন রেজাতন খাতুন ৩৩ বছর যাবৎ মানসিক প্রতিবন্ধীতার শিকার ভাইকে লালন পালন করে আসছেন।

রেজাতন খাতুনবলেন, কোমড়ে লোহার শিকল বাঁধা অবস্থায় বসে থেকে তার ভাই ময়দান আলী এখন দাঁড়াতে পারে না। দিন-রাত শুয়ে বসে কাটিয়ে দেয়। কথাও বলতে পারে না। ক্ষুধা লাগলে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে মুখের দিকে। তার বসবাসের জায়গা নেই। গরুর গোয়াল ঘরের পাশে একটি গাছের সঙ্গে শিকল পেঁচিয়ে বেঁধে রাখা হয়েছে তাকে। নয় তো হারিয়ে যেতে পারে, পানিতে পড়ে ডুবে মরতে পারে। সেই শঙ্কা থেকে বাধ্য হয়ে লোহার শিকলে বেঁধে রেখেছেন।

রেজাতন খাতুন আরও বলেন, ময়দান আলীর থাকার জায়গা নেই। বেশিরভাগ সময় নিজের মলমূত্রের মধ্যেই গড়াগড়ি করে কাটে। তাছাড়া মানসিক প্রতিবন্ধীতার সঙ্গে অন্য স্বাস্থ্যগত সমস্যা রয়েছে তার। একজন মানুষ হিসাবে বেঁচে থাকার নূন্যতম অধিকার থেকে সে বঞ্চিত।

প্রতিবন্ধীতার সঙ্গে দরিদ্রতা যেন ময়দান আলীকে জীবন্ত লাশ বানিয়ে রেখেছেন। সরেজমিনে সেটাই প্রতীয়মান হয়। গোয়াল ঘর ও খড়ের পালার পাশে শিকলে বাঁধা অবস্থায় শুয়ে আছে মানসিক প্রতিবন্ধী ময়দান আলী। তিনখানা পুরান টিনের একটি খুপড়ি ঘরের মধ্যে রাখা হয়েছে তাকে। সে ঘরের চারপাশে নেই কোন বেড়া। হাড়কাঁপানো শীতের কষ্ট, প্রখর রোদের তাপ কিংবা ঝড়-বৃষ্টি সয়ে যেতে হয় নীরবে।

এদিকে স্থানীয় পরিবর্তন নামে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিবন্ধী পুনর্বাসন কর্মী (সিএইচডিআরপি) রোকসানা খাতুন বলেন, মানসিক অসুস্থতাজনিত প্রতিবন্ধীতার শুরুতেই সঠিক চিকিৎসা করানো গেলে দ্রুত আরোগ্য লাভ সম্ভব। তাদের সুস্থ-স্বাভাবিক জীবনযাপনের জন্য প্রয়োজনীয় চিকিৎসাসেবার পাশাপাশি পারিবারিক সচেতনতা অতিব জরুরি।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা একেএম মনিরুজ্জামান বলেন, শুধুমাত্র প্রতিবন্ধী ভাতা কার্ডের সামান্য টাকায় ময়দান আলীর মতো প্রতিবন্ধীদের ভরণ-পোষণ সম্ভব নয়। এ জন্য সমাজের বিত্তবানদের সহযোগিতা প্রয়োজন। মানসিক প্রতিবন্ধী ময়দান আলীর বিষয়টি নিজে দেখার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ।

এম সি



শীর্ষ সংবাদ:

সুরমার দুই পাড়ে সবুজের হাতছানি, শুরু হচ্ছে সবুজ বিপ্লব
‘বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার আপসহীন প্রতীক’ - খন্দকার মুক্তাদির
শাহজালালের মাজারে কোটি টাকার দান, এবার হিসাব হবে নতুন নীতিমালায়
‘নৃ*শংস হ*ত্যাকা*ণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় দেওয়া হবে না’: প্রবাসী কল্যাণমন্ত্রী
খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরেছে’: কাইয়ুম চৌধুরী
চা শ্রমিকদের ন্যায্য দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে- শ্রমমন্ত্রী
খোলা হয়েছে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স, চলছে গণনা
সিলেটে তিন খু'নের নেপথ্যে জমির বি'রোধ?
হা'মের উপসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
রায়নগর ট্রিপল হ*ত্যাকা*ণ্ড: সম্পত্তি বি*রোধের অ*ভিযোগ, ত*দন্তে নতুন প্রশ্ন