দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক। মঙ্গলবার মৌলভীবাজার সদর উপজেলার গিয়াস নগর ইউনিয়নের পাঁচটি ভোট কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।
এসময় উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম (বার),সদর উপজেলা নির্বাহী অফিসার নাসরীন চৌধুরী,পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত সুদর্শন কুমার রায়, মডেল থানার অফিসার ইনচার্জ মো.নজরুল ইসলাম, গিয়াসনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন টিটু প্রমুখ।
ভোট কেন্দ্রগুলো হচ্ছে--মৌলভীবাজার সদর উপজেলার গিয়াস নগর ইউনিয়নের পাঁচটি ভোট কেন্দ্র রণভীম সরকারি প্রাথমিক বিদ্যালয়, নিতেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আনিকেলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাফিজা ভানু সরকারি প্রাথমিক বিদ্যালয়, গিয়াস নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।
জৈন্তাবার্তা/এমকে




