বড়লেখায় বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্রী আহত
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১৬ PM

বড়লেখায় বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্রী আহত

আদিব মজিদ, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ১৩/১২/২০২৩ ০৬:৩৫:১৮ AM

বড়লেখায় বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্রী আহত

আহত দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী নুরি জান্নাত।


মৌলভীবাজারের বড়লেখায় দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের মোহাম্মদনগর রাতিরপুল বাজারে মোটরসাইকেলের ধাক্কায় নুরি জান্নাত (৯) নামের এক স্কুল ছাত্রী আহত হয়েছে। সে একই ইউনিয়নের হোসাইন আহমদের মেয়ে। আহত স্কুল ছাত্রী মোহাম্মদনগর গ্লোরিয়ার্স কিন্ডারগার্টেন এর দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী। 

স্থানীয় সুত্রে জানা যায়, বুধবার (১৩ ডিসেম্বর) বেলা ১২ টায় নুরি জান্নাত বাড়ি থেকে বের হয়ে দোকানে যাওয়ার জন্য রাস্তা পারাপারের সময় বড়লেখা থেকে বোবারতল যাওয়ার পথে রাতিরপুল বাজারের আঞ্চলিক সড়কে একটি বেপরোয়া দ্রুতগতির মোটরসাইকেলর ধাক্কায় সে ছিটকে পড়ে। স্থানীয়দের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে প্রাথমিক চিকিৎসা শেষে পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

এদিকে মোটরসাইকেল আরোহী কামরান হোসেনকে আটক করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। সে বোবারতল গ্রামের আব্দুর রহমানের ছেলে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব