কমলগঞ্জ সীমান্ত থেকে তিন রোহিঙ্গা নারীকে আটক
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:৫১ AM

কমলগঞ্জ সীমান্ত থেকে তিন রোহিঙ্গা নারীকে আটক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৬/২০২৩ ০২:৪৬:১৪ AM

কমলগঞ্জ সীমান্ত থেকে তিন রোহিঙ্গা নারীকে আটক

কমলগঞ্জ সীমান্ত থেকে তিন রোহিঙ্গা নারীকে আটক


মৌলভীবাজারের কমলগঞ্জ সীমান্ত থেকে তিন রোহিঙ্গা নারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিজিবি। আজ শুক্রবার উপজেলার ধলই সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক রোহিঙ্গারা হলেন উখিয়া ক্যাম্প-১৪, ব্লক-সি-১-এর বাসিন্দা সৈয়দুল আমিনের স্ত্রী মিনারা বেগম (২০), ক্যাম্প-৫, ব্লক-বি-১-এর বাসিন্দা ইকবাল আহমদের মেয়ে ফরমিনা বেগম (২০) এবং ক্যাম্প-১৪, ব্লক-বি-৩-এর বাসিন্দা নুর আলমের মেয়ে হামিমা বেগম (২০)।

কক্সবাজারের উখিয়া ১৪ ও ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ সোহেল আহমদ জানান, রাতে তারা ক্যাম্প থেকে পালিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে যান।

পুলিশ ও স্থানীরা জানান, গতকাল বৃহস্পতিবার ভোরে কক্সবাজারের উখিয়া ক্যাম্প থেকে পালিয়ে রোহিঙ্গা তিন নারী ও চারজন পুরুষ মৌলভীবাজারে আসেন। পরে তারা কমলগঞ্জের ধলই সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। আজ সকালে চারজন রোহিঙ্গা পুরুষ ধলই সীমান্তের কাঁটাতার অতিক্রম করলেও নারীরা বিজিবি সদস্যদের হাতে আটক হন। খবর পেয়ে কমলগঞ্জ থানা-পুলিশ তাঁদের থানায় নিয়ে আসে।

এদিকে বাংলাদেশ অতিক্রম করে ভারতে প্রবেশের পর ওই চারজন পুরুষ রোহিঙ্গাকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা আটক করেছে বলে জানিয়েছেন কমলগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) মহাদের বাচাড়।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, আটক তিন নারীকে সংশ্লিষ্ট রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী