তাহিরপুরে আমনের বাম্পার ফলন কৃষকের চোখে মুখে হাসির ঝিলিক
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:২৬ PM

তাহিরপুরে আমনের বাম্পার ফলন কৃষকের চোখে মুখে হাসির ঝিলিক

রোকন উদ্দিন, তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩/১২/২০২৩ ১১:৪১:০৩ AM

তাহিরপুরে আমনের বাম্পার ফলন কৃষকের চোখে মুখে হাসির ঝিলিক

ছবি : নিজস্ব


চলতি মৌসুমে সুনামগঞ্জের তাহিরপুরে রোপা আমনের বাম্পার ফলন হয়েছে। এ বৎসর আবহাওয়া অনুকূলে থাকায় অন্যান্য বছরের তুলনায় ভালো ফলন হওয়ায় লাভবান হবেন চাষিরা। তবে ধানের ন্যায্য মূল্য মিলবে কিনা তা নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষকরা।

বুধবার উপজেলার বিভিন্ন ইউনিয়নে গিয়ে দেখা যায় সকালের শিশির ভেজায় দুলছে রোপা আমন ধানের শীষ।কৃষকের চোখে সোনালী স্বপ্ন আর মুখে ফুটেছে হাসি।আনন্দের ঢেউ আছড়ে পড়ছে ধানী মাঠের প্রতিটি গ্রামে। এই বৎসর  কোনো ধরনের প্রতিকূল আবহাওয়ার সম্মুখীন না হওয়াতে আবাদকৃত জমিতে ফলন আশানুরূপ হয়েছে। উচ্চ ফলনশীল জাতের ধানে উৎপাদন বেশি হয়েছে।

উত্তর বড়দল  ইউনিয়নের আমন চাষী কালাম মিয়া বলেন । এই বছর বেশি বৃষ্টি বাদল না হওয়ায় আমরা ভালো ধান ফাইছি। সার ও কীটনাশক যথাযথ ব্যবহারে বিঘা প্রতি ১৫-১৭ মণ ধান পাওয়ার আশা করছি। যার বাজার দর ২০ ২৫ হাজার টাকা হবে বলে জানান এই চাষি।ফলন পেয়ে আমি অনেক খুশি, আশা করছি ছেলেমেয়ে নিয়ে ভালো থাকতে পারবো।

বালিজুরি ইউনিয়নের  চাষী আবুল কাশেম বলেন, ‘এবার বিঘা প্রতি গড়ে ১৬ -১৮  মণ করে ধান পাচ্ছেন কৃষকরা। উচ্চ ফলনশীল  জাতের ধানের উৎপাদন ভালো হয়েছে। ধান ভালো হলেও ধানের ন্যায্য মূল্য না পেলে লাভ হবে না। আশা করবো ধানের যাতে ন্যায্য মূল্য পাই এক্ষেত্রে সরকার উদ্যোগ নিবেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাসান উদ দৌলা  বলেন, ‘আবহাওয়া অনুকূলে থাকায় আমনের ফলন ভালো হয়েছে। কৃষি অফিস চাষিদের পরামর্শ, বীজ ও প্রণোদনা দিয়ে সহযোগিতা করেছে। ফাকে ফাকে হালকা বৃষ্টিপাত হওয়ায় ক্ষতিকর পোকামাকড়ের উপদ্রব ছিল না,কৃষকরা পুরোদমে ধান কাটছে, অনেকেই সরকারি ভর্তুকিতে নেওয়া মেশিনে ধান কাটছে। কৃষকদের জন্য সরকারও ন্যায্য মুল্যে ধান সংগ্রহ করবে।

এম সি



শীর্ষ সংবাদ:

ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর