সাংবাদিকদের সাথে জুড়ী থানার নবাগত ওসির মতবিনিময়
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:২৫ PM

সাংবাদিকদের সাথে জুড়ী থানার নবাগত ওসির মতবিনিময়

জহিরুল ইসলাম সরকার, জুড়ী

প্রকাশিত: ১৪/১২/২০২৩ ১২:০২:২৬ PM

সাংবাদিকদের সাথে জুড়ী থানার নবাগত ওসির মতবিনিময়

ছবি : নিজস্ব


জুড়ী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাইন উদ্দিন উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। বুধবার (১৩ ডিসেম্বর) রাতে থানা কমপ্লেক্সের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়|

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জুড়ী থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির, জুড়ী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও যুগান্তর প্রতিনিধি মঞ্জুরে আলম লাল, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি সাইফুল ইসলাম সুমন, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও মাই টিভি প্রতিনিধি মনিরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি প্রভাষক জহিরুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক আবুল হোসেন লিটন, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি কামরুল হাসান নোমান, সমকাল প্রতিনিধি মো. বেলাল হোসাইন, দৈনিক কালবেলা প্রতিনিধি আদনান চৌধুরী, সিনিয়র সাংবাদিক বদরুল ইসলাম, শাহ আলম, হারিস মোহাম্মদ, ফখরুল ইসলাম, আল আমীন, হাবীবুর রহমান খান, ফারুক মিয়া, রুমেল হোসেন, মাহমুদ উদ্দিন, সালমান হোসেন, সাইফুল ইসলাম প্রমুখ।

ওসি বলেন, পুলিশ সাংবাদিক একে অপরের পরিপূরক। আমাদের কাজের অনেকাংশে মিল আছে। সমাজের অসংগতিগুলো দূর করতে পুলিশ ও সাংবাদিকরা একইভাবে কাজ করছেন। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, চুরিসহ সব অপরাধ অনেকটা কমে যাবে।


সাংবাদিকদের সহযোগিতা চেয়ে তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকগণের সব সময়ই সহযোগিতা প্রয়োজন। কোন নিরপরাধ মানুষ হয়রানির শিকার হবে না। থানায় সাধারণ মানুষ যাতে সেবা পায় সেদিকে গুরুত্ব দিয়ে পুলিশ কাজ করে যাচ্ছে। অপরাধ প্রবণতা কমাতে সকল শ্রেণি -পেশার মানুষ সামাজিকভাবে সচেতনতা সৃষ্টি করতে হবে। 

এম সি



শীর্ষ সংবাদ: