অবরোধের সমর্থনে সুনামগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:২৫ PM

অবরোধের সমর্থনে সুনামগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ

মনোয়ার চৌধুরী

প্রকাশিত: ১৪/১২/২০২৩ ১২:২২:২০ PM

অবরোধের সমর্থনে সুনামগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ

ছবি : নিজস্ব


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনের এক দফা দাবিতে বিএনপি ও সমমনা দলগুলোর ১১তম দফায় ডাকা মঙ্গলবার ও বুধবার সর্বাত্মক অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রদল।

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জ পৌর ছাত্রদলের সদস্য সচিব মোঃ মুমিনূর রহমান পীর শান্তর নেতৃত্বে সুনামগঞ্জ সদর- দোয়ারাবাজার উপজেলার আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।

তবে বিএনপির১১তম দফার অবরোধে জনজীবন স্বাভাবিক রয়েছে। অন্যান্য দিনের মতোই সাধারণ মানুষ নিজ নিজ গন্তব্যে বের হয়েছেন। গতকাল শুরু হওয়া এ অবরোধে সুনামগঞ্জ পৌরশহর ও জেলার সকল উপজেলার সড়কগুলোতে সব ধরণের যানবাহন চলতে দেখা গেছে।

এদিকে অবরোধ ঘিরে সুনামগঞ্জে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পৌর শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শহরের বিভিন্ন পয়েন্ট পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

এম সি



শীর্ষ সংবাদ:

ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর