তাহিরপুরে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ, গ্রেফতার ৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:২৬ PM

তাহিরপুরে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ, গ্রেফতার ৩

তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪/১২/২০২৩ ০৭:৩৬:০১ AM

তাহিরপুরে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ, গ্রেফতার ৩

তাহিরপুরে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ।


সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকায় ভারতীয় বিভিন্ন ব্যান্ডের কোটি টাকার পণ্যসহ তিন চোরাচালানীকে গ্রেফতার  করেছে তাহিরপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার বাদাঘাট ইউনিয়নের সীমান্তবর্তী ঢালার পাড় গ্রামের আব্দুল হাইয়ের ছেলে ফারুক আহমেদ (২০), পাশ্ববর্তী লাউড়েরগড় গ্রামের মিরাট মিয়ার ছেলে হাবিবুর রহমান (২১) এবং হাবিবুর রহমানের পিতা মিরাট মিয়া (৫৫)।

জানা যায়, বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দীনের দিক নির্দেশনায় বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই নাজমুল ইসলাম ও এ এসআই নাজিম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি টিম লাউড়েরগড় সীমান্তবতী বিজিবি ক্যাম্পের সংলগ্ন যাদুকাটা নদীতে অভিযান চালিয়ে তিন চোরাচালানী সহ প্রথমে একটি কাঠবডি নৌকা জব্দ করে।

পরে নৌকায় তল্লাশি চালিয়ে ভারতীয় স্কিন সানরাইজ ক্রিম ২২ কাটুন, ভেসলিন ক্রিম ৩২ কাটুন, জনসন বেবি শেম্পু ১৬ কাটুন, ফ্রেম ক্রিম ১১ কাটুন, জনসন সফ ১৮ কাটুন, সার্ট ৮০ পিস,  সানমেক্স ১১৬ পিস থান কাপড়, এমজি ১৭৫ পিস থান কাপড়,  মেক লাক্সারি সুটের কাপড় ১৮ পিস সহ একটি মোবাইল ফোন। যার বাজার মূল্য এক কোটি এক লাখ ৭৩ হাজার ৭শ ৬০ টাকা।

সহকারী পুলিশ সুপার (তাহিরপুর সার্কেল) নাসিম উদ্দিন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। চোরাচালান রোধে এধরনের অভিযান সব সময় অভ্যাহত থাকবে।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দীন বলেন, পুলিশ অভিযান চালিয়ে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে।

তিনি বলেন, এর আগে এতো বড় চোরাচালান পণ্য জব্দ হয়েছে কিনা আমার জানা নেই। এঘটনায় আটককৃত তিনজন আসামি করে একজনকে পলাতক আসামি দেখিয়ে পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর