মৌলভীবাজারে বিজয় দিবস কাবাডি প্রতিযোগিতা ২০২৩ উদ্বোধন
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১৮ PM

মৌলভীবাজারে বিজয় দিবস কাবাডি প্রতিযোগিতা ২০২৩ উদ্বোধন

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৪/১২/২০২৩ ০৭:৫২:৪৭ AM

মৌলভীবাজারে বিজয় দিবস কাবাডি প্রতিযোগিতা ২০২৩ উদ্বোধন

মৌলভীবাজারে বিজয় দিবস কাবাডি প্রতিযোগিতা ২০২৩ উদ্বোধন।


মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) মৌলভীবাজার শেখ রাসেল ইনডোর স্টেডিয়ামে শুরু হয়েছে  ‘মহান বিজয় দিবস কাবাডি (বালক-বালিকা) প্রতিযোগিতা-২০২৩। 

বৃহস্পতিবার সকালে মৌলভীবাজার জেলার সুযোগ্য পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম (বার) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কাবাডি প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন। 


এই কাবাডি প্রতিযোগিতায় মৌলভীবাজার জেলার ৭ উপজেলা এবং মৌলভীবাজার পৌরসভা থেকে মোট ৮ টি দল অংশগ্রহণ করছে। 

আগামী ১৬ ডিসেম্বর দুপুরে এই কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। মৌলভীবাজার সদর উপজেলা ও মৌলভীবাজার পৌরসভা দল ফাইনাল খেলায় মুখোমুখি হবে। 

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমল হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমান, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. আশরাফুল ইসলাম প্রমুখ।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব