কুলাউড়ায় বিষপানে শিশুর আত্মহত্যা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:২৪ PM

কুলাউড়ায় বিষপানে শিশুর আত্মহত্যা

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৫/১২/২০২৩ ১০:২৩:৪৩ AM

কুলাউড়ায় বিষপানে শিশুর আত্মহত্যা

ছবি: সংগৃহীত


মৌলভীবাজারের কুলাউড়ায় মা-বাবার সঙ্গে অভিমান করে নাইমা নামে ১২ বছরের এক শিশু বিষপানে আত্মহত্যা করেছে। শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুরে সিলেটে হাসপাতালে যাওয়ার পথে তার মৃত্যু হয়।এর আগে বৃহস্পতিবার বিকেলে নাইমা তার বাড়িতে বিষপান করে। নাইমা পৌরসভাস্থ লস্করপুর এলাকার আছকির আলীর মেয়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ। তিনি নাইমার পরিবারের বরাত দিয়ে বলেন, বৃহস্পতিবার বিকেলে নাইমা মা-বাবার সঙ্গে অভিমান করে বিষপান করে।

পরে পরিবারের লোকজন নাইমাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। শুক্রবার সকালে নাইমাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট নেওয়ার পথে সে মারা যায়।

ওসি আরও জানান, নাইমার মরদেহ ময়নাতদন্তে পাঠানোর প্রস্তুতি চলছে।

এম সি



শীর্ষ সংবাদ: