বাঁধের কাজে অনিয়ম হলেই ব্যবস্থা: শহিদুল ইসলাম
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:২৫ PM

বাঁধের কাজে অনিয়ম হলেই ব্যবস্থা: শহিদুল ইসলাম

মনোয়ার চৌধুরী

প্রকাশিত: ১৫/১২/২০২৩ ১০:৩৭:০৪ AM

বাঁধের কাজে অনিয়ম হলেই ব্যবস্থা: শহিদুল ইসলাম

ছবি : নিজস্ব


পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. শহিদুল ইসলাম বলেছেন, ‌‘সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধের কাজে কোনো অনিয়ম হলে আমরা কঠোরভাবে তদারকি করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। নীতিমালা অনুযায়ী ১৫ ডিসেম্বর থেকে বাঁধের কাজ শুরু হলো, এই কাজ আগামী বছরের ২৮ ফেব্রুয়ারির মধ্যে শেষ করবো।’

শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জের একমাত্র বোরো ফসল রক্ষা  বাঁধের  কাজের উদ্ধোধন করে এসব কথা বলেন তিনি।  শহিদুল ইসলাম বলেন, ‘এবার জাতীয় নির্বাচন। প্রশাসনের কর্মকর্তারা নির্বাচনের কাজে ব্যস্ত থাকবেন। তারপরও কাজের তদারকিতে কোনো রকম ঘাটতি হবে না।’

এসময় অন্যদের উপস্থিত ছিলেন- পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক আমিনুল ইসলাম, সিলেট পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী খুশি মোহন সরকার, সিলেট অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শফিকুল ইসলাম, সুনামগঞ্জ নির্বাহী প্রকৌশলী মো. শামসুদ্দোহাসহ প্রশাসনের কর্মকর্তারা।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড কার্যালয় সূত্রে জানা যায়, এবার সুনামগঞ্জের ১২টি উপজেলার ৫২টি হাওরে ৭৫০টি প্রকল্পের মাধ্যমে বাঁধের কাজ বাস্তবায়ন করা হবে।

এম সি



শীর্ষ সংবাদ:

ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর