এড. রনজিত সরকার।
আসন্ন দ্বাদস জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে সুনামগন্জ এক নির্বাচনী এলাকায় আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রাথী এডভোকেট রনজিত সরকার বলেন বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে হবে।
১৬ ডিসেম্বর শনিবার জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সাথে মুক্তিযুদ্ধা কমপ্লেক্সে মতবিনিময় করেন এমপি প্রার্থী এডভোকেট রনজিত সরকার।
মতবিনিময় সভায় সবেক কমান্ডার রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক অমল কর,সহ সভাপতি আলী মর্তুজা, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, একলাছুর রহমান তারা, মুক্তিযুদ্ধা জালাল উদ্দীন, মুক্তিযুদ্ধা ভাগা ইসলাম,সহ মুক্তিযুদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দ।
মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে এমপি প্রার্থী এডভোকেট রনজিত সরকার বলেন, ‘আমাদের সবার মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির বিশ্বস্ত ঠিকানা হোক শেখ হাসিনা। আগুন সন্ত্রাসকে রুখতে ক্ষমতার মঞ্চে শেখ হাসিনার কোনও বিকল্প নেই।
তিনি বলেন, যত দুর্যোগ, বিপদই আসুক না কেন আমরা মানুষের পাশে ছিলাম, আাছি। মানুষের পাশে থাকবো এটা আমাদের অঙ্গীকার।
আমাদের সবার চেতনায় বঙ্গবন্ধু, আমাদের সবার নিশ্বাসে বঙ্গবন্ধু, আমাদের বিশ্বাসে বঙ্গবন্ধু। বাংলাদেশ যতদিন থাকবে ততদিনে বঙ্গবন্ধুর মৃত্যু নেই। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন তাঁর সুযোগ্য তনয়া জননেত্রী শেখ হাসিনা।
বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য আমরা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাজ করে যাবো ।
তিনি আরও বলেন, মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে যিনি জীবনের জয়গান গান, তার নাম শেখ হাসিনা। সারা বিশ্বে তিনি আজ সমাদৃত। নিজেদের টাকায় পদ্মা সেতু করে সবাইকে অবাক করে দিয়েছেন। সে জন্য বিরোধীদের অন্তরজ্বালা ধরেছে। তাকে নির্বাচনে হারাতে পারবে না বলেই ষড়যন্ত্র করছে তারা।বার বার হত্যার চেষ্টা করেছে তবুও তারা সফল হতে পরেনি আর কোনদিন পারবেনা।
আগামী ৭ জানুয়ারি সকল ষড়যন্ত্র কে উপেক্ষা করে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন এটাই প্রত্যাশা করছি।
জৈন্তাবার্তা/জেএ




