কুলাউড়ায় ঘরে ঢুকে ইমামের হাত-পা বেঁধে চুরি
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:২৪ PM

কুলাউড়ায় ঘরে ঢুকে ইমামের হাত-পা বেঁধে চুরি

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৮/১২/২০২৩ ০৪:৪৬:৪২ AM

কুলাউড়ায় ঘরে ঢুকে ইমামের হাত-পা বেঁধে চুরি

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ইমাম।


মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় এক ইমামের ঘরে ঢুকে তাকে হাত-পা বেঁধে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।

রোববার (১৭ ডিসেম্বর) সকাল ১০টায় ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করা হয়। ওই ইমামের নাম মো. ইকবাল হোসেন। চুরির শিকার ওই ইমাম কুলাউড়া উপজেলা হাসপাতাল জামে মসজিদের ইমামের দায়িত্বে রয়েছেন। ইকবাল হোসেন হাসপাতাল এলাকার একটি পরিত্যক্ত ভবনে পরিবার নিয়ে বসবাস করতেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার জানান, ইমাম ইকবাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি পরিত্যক্ত ভবনে পরিবার নিয়ে থাকতেন। তার স্ত্রী বাচ্চাকে নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে যান। এ জন্য তিনি বাসায় একা ছিলেন। রবিবার দিবাগত রাতের কোনো একসময় একদল দুর্বৃত্ত ইমামের ঘরের দরজা ভেঙে তাকে হাত-পা বেঁধে ঘরের মালামাল লুট করে পালিয়ে যায়। সকাল পর্যন্ত ইমামের কোনো খোঁজখবর না পাওয়ায় লোকজন তার ঘরে তাকে খুঁজতে যান। একপর্যায়ে সকাল ১০টার দিকে ঘরের দরজা ভেঙে তাকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ: