শ্রীমঙ্গলে ৫০০ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৩২ PM

শ্রীমঙ্গলে ৫০০ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৮/১২/২০২৩ ০৬:০৮:৫৬ AM

শ্রীমঙ্গলে ৫০০ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

শ্রীমঙ্গলে ৫০০ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ।


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৫০০ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। এনা ট্রান্সপোর্ট এর ব্যবস্থাপনা পরিচালক খন্দকার এনায়েত উল্লাহ'র ব্যক্তিগত উদ্যোগে ৫শ শীতার্ত মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। 

শ্রীমঙ্গল শহরতলীর লালবাগ আবাসিক এলাকায় মনাই উল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে (১৮ ডিসেম্বর) সোমবার বিকেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে শীতবস্ত্র (কম্বল) তুলে দেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়। 

এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সদর ইউনিয়ন পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ মহসিন আহমেদ, কৃষকলীগে আহবায়ক আবু তালেব বাদশা, এনা ট্রান্সপোর্ট হেড অফিসের এজিএম এন্ড ট্রান্সপোর্ট মো. সাইফুল ইসলাম রানা, প্রশিক্ষক মিজানুর রহমান, ব্যবস্থাপক জসিম উদ্দিন, শ্রীমঙ্গল সদর ইউনিয়ন পরিষদ সদস্য মো. নুরুল আমিন, সদস্যা মালেকা বেগম,রিনা বেগম, ইসমাইল হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ: