কমলগঞ্জে মণিপুরি সম্প্রদায়ের শান্তি সমাবেশ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:৪৪ AM

কমলগঞ্জে মণিপুরি সম্প্রদায়ের শান্তি সমাবেশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৬/২০২৩ ০৩:৪০:২২ AM

কমলগঞ্জে মণিপুরি সম্প্রদায়ের শান্তি সমাবেশ

কমলগঞ্জে মণিপুরি সম্প্রদায়ের শান্তি সমাবেশ


মৌলভীবাজারের কমলগঞ্জে  ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে ৩ মে থেকে চলা সহিংসতায় শান্তি কামনা করে সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ৮ জুন)  দুপুরে মণিপুরি কালচারাল কমপ্লেক্সের হলরুমে এ সভা অনুষ্ঠিত  হয়।

মনিপুরী ভাষা গবেষণা ও উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক, বাংলাদেশ মপিপুরী কাং ফেডারেশনের সভাপতি, ইন্টারন্যাশনাল মণিপুরী এসোসিয়েশন ( ইমা) বাংলাদেশ চ্যাপ্টারের সহ-সভাপতি, মণিপুরী ফিল্ম ফোরাম বাংলাদেশ সাধারণ সম্পাদক ইবুংহাল  সিংহ শ্যামলের সভাপতিত্বে ও কবি অয়েকমপ অঞ্জুর পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মণিপুরি সাহিত্য সংসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি কবি এ.কে শেরাম, মাইবাম বীরেন্দ্র,  এল জয়ন্ত, শিক্ষিকা বৃন্দারানী সিনহা, থোঙাম প্রহল্লাদ, এল. প্রসেনজিৎ, সোরাইজাম উৎপল, অশোক অঙোম, হাওবম সুধীর, থাংজম সুখ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ভারতের মণিপুর রাজ্যে মৈতৈ ও কুকি জনগোষ্ঠীর মধ্যকার সহিংসতায় সাধারণ জনগণের ঘরবাড়ী জানমালের  ক্ষতিসাধন হয়েছে। মণিপুর ভারতে যাতে শান্তি প্রতিষ্ঠিত হয় সেই কামনায় বাংলাদেশের মণিপুরিদের উদ্যোগে আজকের এ আয়োজন। সভায় বক্তারা  মণিপুরে পূর্ণ শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠার আহবান জানানো হয়। 

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী