শুরুতে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

শুরুতে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৬/২০২৩ ১১:৪৭:৪১ পূর্বাহ্ন

শুরুতে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

ছবি : সংগৃহীত


পবিত্র ঈদুল আজহার আগে শেষ কার্যদিবসে লেনদেনের শুরুতে শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার পাশাপাশি ঊর্ধ্বমুখী রয়েছে মূল্যসূচক। সেইসঙ্গে লেনদেনে ভালো গতি রয়েছে।

প্রথম আধাঘণ্টার লেনদেনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক বেড়েছে ৯ পয়েন্ট। দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ৫০ শতাংশ প্রতিষ্ঠান। আর লেনদেন হয়েছে প্রায় ১০০ কোটি টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) প্রথম আধাঘণ্টার লেনদেনে সবকটি মূল্যসূচক ঊর্ধ্বমুখী রয়েছে। সেইসঙ্গে দাম বাড়ার তালিকায় রয়েছে বেশিসংখ্যক প্রতিষ্ঠান।

আগামী ২৯ জুন দেশে পালিত হবে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ। এ ঈদ উপলক্ষে ২৭ জুন সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। তাই মঙ্গলবার (২৭ জুন) শেয়ারবাজারে লেনদেন হবে না। ঈদের ছুটি শেষে শেয়ারবাজারে লেনদেন শুরু হবে ২ জুলাই। অর্থাৎ টানা পাঁচদিন শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকবে।

ঈদের আগে শেষ কার্যদিবসে শেয়ারবাজারে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেন শুরু হতেই ডিএসইর প্রধান সূচক ৩ পয়েন্ট বেড়ে যায়। লেনদেনের শুরুতে দেখা দেওয়া এ ঊর্ধ্বমূখী প্রবণতা লেনদেনের প্রথম আধাঘণ্টাজুড়েই অব্যাহত থাকে। এমনকি লেনদেনের সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা বাড়ে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০টা ৪০ মিনিটে ডিএসইতে ১২৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় রয়েছে। বিপরীতে দাম কমেছে ৩৭টির। আর ১২৮টির দাম অপরিবর্তিত রয়েছে।

এতে ডিএসইর প্রধান সূচক বেড়েছে ১০ পয়েন্ট। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক বেড়েছে ২ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ্ সূচক বেড়েছে ২ পয়েন্ট। এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ১১৩ কোটি ৮৯ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৪ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে এক কোটি ২৯ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ৬৪ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২৯টির, কমেছে ১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির