মানিকগঞ্জ-২ আসনে (সিংগাইর, হরিরামপুর ও সদরের তিন ইউনিয়ন) আওয়ামীর লীগে নৌকা প্রার্থী ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমের পাশে নেই তার নিজ পরিবার। তার তিন সৎবোন শনিবার রাত ১০টার দিকে সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের পূর্বভাকুম ভেঙা মার্কেটে উঠান বৈঠকে জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ টুলুকে ফুলের মালা দিয়ে সমর্থন জানান তারা।
মমতাজের তিন সৎবোন হলেন, রেহেনা খাতুন, জাহানারা ও জয়মন্টপ ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য শাহনাজ পারভীন। তারা মমতাজের প্রয়াত বাবা মধু বয়াতির প্রথম স্ত্রীর সন্তান।
উঠান বৈঠকে মানিকগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী টুলু বলেন, আমি তিন বোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পুর্বভাকুম গ্রামবাসীর পাশে থাকার অঙ্গীকার করছি।
জৈন্তাবার্তা/এমকে




