চুনারুঘাটে ভোটকেন্দ্রে আগুন
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৫৭ AM

চুনারুঘাটে ভোটকেন্দ্রে আগুন

আকিকুর রহমান রুমন, বানিয়াচং প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০১/২০২৪ ১১:৪৪:৪০ AM

চুনারুঘাটে ভোটকেন্দ্রে আগুন


হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অগ্নিকাণ্ডে একটি ভোটকেন্দ্রের আসবাবপত্র পুড়ে গেছে। 

শুক্রবার (৫ জানুয়ারি) রাত ১২টায় চুনারুঘাট পৌরসভার ধলাইরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নীলিমা রায়হানা বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, ‘ রাত ১২টা ১০ মিনিটে ভোটকেন্দ্রের ভবনে হঠাৎ আগুন দেখতে পান স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণ করলেও ভবনের ভেতরে থাকা আসবাবপত্র পুড়ে গেছে। ’ তবে এ ঘটনার সময় পর্যন্ত ভোটের সরঞ্জাম সেখানে পৌঁছায়নি।  

কীভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এমন প্রশ্নের জবাবে ইউএনও নীলিমা বলেন, এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব