বৃষ্টি-পাহাড়ি ঢলে সুনামগঞ্জে আবারও বেড়েছে পানি, বন্যার আশঙ্কা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:২৬ AM

বৃষ্টি-পাহাড়ি ঢলে সুনামগঞ্জে আবারও বেড়েছে পানি, বন্যার আশঙ্কা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০৭/২০২৩ ১১:৩৮:১১ AM

বৃষ্টি-পাহাড়ি ঢলে সুনামগঞ্জে আবারও বেড়েছে পানি, বন্যার আশঙ্কা

পানিতে তলিয়ে গেছে সড়ক


ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জে আবারও বেড়েছে নদ-নদীর পানি। নদীর পানি বাড়তে থাকায় প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। ঢলের পানি নদী উপচে তলিয়ে গেছে গ্রামীণ সড়ক। নদী ও হাওর পানিতে পরিপূর্ণ থাকায় বৃষ্টির পানি বের হতে না পেরে পৌর শহরের আরপিননগর, কাজীর পয়েন্ট, বড়পাড়া, পশ্চিম হাজীপাড়াসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে।

এতে চলাচলে ভোগান্তিতে পড়েছেন সুনামগঞ্জবাসী। আগামী ৪৮ ঘণ্টা ভারতের চেরাপুঞ্জি ও সুনামগঞ্জে বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় সুনামগঞ্জের নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা করছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র। 

পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জের আজকের সকাল ৯টার তথ্য অনুযায়ী, সুরমা নদীর পানি বিপদসীমার ৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত তিন দিনে সুনামগঞ্জে প্রায় ৬শ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 

পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, ভারতে এবং সুনামগঞ্জে বৃষ্টিপাতের কারণে নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। হাওর ও নদীতে পানি ধারণ ক্ষমতা কম থাকায় আগামী ৪৮ ঘণ্টার ভেতরে পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। এতে সুনামগঞ্জের নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা দেখা দিতে পারে। বৃষ্টি কমলে আবার খুব দ্রুত এই পানি নেমেও যাবে।  

বন্যা মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে সুনামগঞ্জের জেলা ও উপজেলা প্রশাসন। বাসা বাড়িতে পানি ঢুকলে কাছাকাছি স্কুলে আশ্রয় নেওয়ার  নির্দেশ দিয়েছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। 

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী