মৌলভীবাজারে ফুলেল শুভেচ্ছায় সিক্ত নতুন কৃষিমন্ত্রী
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:০৭ AM

মৌলভীবাজারে ফুলেল শুভেচ্ছায় সিক্ত নতুন কৃষিমন্ত্রী

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১২/০১/২০২৪ ০৮:৫০:৩২ AM

মৌলভীবাজারে ফুলেল শুভেচ্ছায় সিক্ত নতুন কৃষিমন্ত্রী

মৌলভীবাজারে ফুলেল শুভেচ্ছায় সিক্ত নতুন কৃষিমন্ত্রী।


নব গঠিত সরকারের কৃষিমন্ত্রীর পদে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ) আসনের এম পি মো. আব্দুস শহীদকে স্থলাভিসিক্ত হওয়ায় তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। শুক্রবার বিকেলে মন্ত্রীর ঢাকার উত্তরার বাস ভবনে তাঁকে শুভেচ্ছা জানানো হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ফজলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. কামাল হোসেন, জেলা আওয়ামী লীগ আইন বিষয়ক সম্পাদক এডভোকেট রুদ্রজিৎ ঘোষ মিশু, জেলা আওয়ামী লীগ সাবেক নেতা সিআইপি এম এ রহিম শহীদ প্রমুখ।

নতুন কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে ৭ম বারের মতো নির্বাচিত সংসদ সদস্য। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করলে সরকার তাঁকে কৃষিমন্ত্রীর দায়িত্ব প্রদান করেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী