কমলগঞ্জে সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৭:২৪ AM

কমলগঞ্জে সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০১/২০২৪ ০৭:১৭:১৭ AM

কমলগঞ্জে সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

কমলগঞ্জে সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত।


মৌলভীবাজারের কমলগঞ্জ সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ও বিএনএসবি চক্ষু হাসপাতাল, মৌলভীবাজার এর সার্বিক সহযোগিতায় কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের নোয়াগাঁও তালিমুল কোরআন মাদ্রাসায় রোববার সকাল ৯টায় ২য় বারের মত ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্টিত হয়। ক্যাম্পে বিনামূল্যে ঔষধ ও ছানি অপারেশনের কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

রোববার (১৪ জানুয়ারি) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল।

সমাজকল্যাণ পরিষদের সভাপতি ফাত্তাহুর রসিদ চৌধুরী মাহফুজ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লুৎফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাধবপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আসিদ আলি, নোয়াগাঁও তালিমুল কোরআন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল মোত্তাকিম জুনাইদ, শ্রীমঙ্গল নাজাত ইসলামি মার্কাসের নির্বাহী পরিচালক মাওলানা শফিউদ্দিন, সমাজ কল্যান পরিষদের পৃষ্ঠপোষক মাওলানা লুৎফর রহমান জাকারিয়া, সাংবাদিক আসহাবুজ্জামান শাওন, আলফালাহ ইসলামি যুব সোসাইটির সভাপতি খালেদ বীন শাওকী, কমলগঞ্জ সমাজকল্যান পরিষদের সহ-সভাপতি মাওলানা খালেদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান, সহ-সাধারন সম্পাদক নাজমুল ইসলাম, কোষাধ্যক্ষ মাওলানা সামছুল ইসলাম, দপ্তর সম্পাদক মাওলানা হোসাইন আহমেদ প্রমুখ।

চক্ষু শিবিরের কার্যক্রম শেষে বিকাল ৩টায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন যোগ্য প্রায় ৩৮ জন রোগিকে বিএনএসবি চক্ষু হাসপাতাল মৌলভীবাজারে প্রেরণ করা হয়। অপারেশন পরবর্তী পরিচর্যা শেষে তাদের নিজ নিজ বাসস্থানে পৌছে দেয়া হবে জানান পরিষদের সদস্যরা।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী