বড়লেখায় অবৈধভাবে খাল ভরাট করায় জরিমানা গুনলেন দুই ব্যক্তি
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৭:২২ AM

বড়লেখায় অবৈধভাবে খাল ভরাট করায় জরিমানা গুনলেন দুই ব্যক্তি

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০১/২০২৪ ০৯:৫৩:৪৪ AM

বড়লেখায় অবৈধভাবে খাল ভরাট করায় জরিমানা গুনলেন দুই ব্যক্তি

বড়লেখায় অবৈধভাবে খাল ভরাট করায় জরিমানা গুনলেন দুই ব্যক্তি।


মৌলভীবাজারের বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের বড়ময়দান এলাকায় অবৈধভাবে খাল ভরাটের অপরাধে পরিবেশ সংরক্ষণ আইনে দুই ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার ১৫ জানুয়ারি বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন।

এসময় পরিবেশ অধিদপ্তরের মৌলভীবাজার কার্যালয়ের পরিদর্শক মো. রিয়াজুল ইসলাম, বড়লেখা থানার এসআই জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

দণ্ডিত ব্যক্তিরা হলেন- উপজেলার বড়ময়দান গ্রামের মৃত ছিদেক আলীর ছেলে মোবারক আলী ও মস্তান আলীর ছেলে মো. আমির উদ্দিন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘন করে অবৈধভাবে সরকারি খাল ভরাটের অপরাধে ভ্রাম্যমাণ আদালত মোবারক আলীকে ৩০ হাজার টাকা ও আমির উদ্দিনকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন। পরে ভ্রাম্যমাণ আদালত অভিযুক্তদের নিকট থেকে নির্ধারিত সময়ের মধ্যে ভরাটকৃত খালের মাটি অপসারণের অঙ্গীকার নামা আদায় করেছেন।

সহকারি কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন অবৈধভাবে সরকারি খাল ভরাটের দায়ে পরিবেশ সংরক্ষণ আইনে দুই ব্যক্তিকে জরিমানা আরোপের সত্যতা নিশ্চিত করেছেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী