শ্রীমঙ্গলে পরিত্যক্ত গাছ থেকে অজগর উদ্ধার
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৭:২২ AM

শ্রীমঙ্গলে পরিত্যক্ত গাছ থেকে অজগর উদ্ধার

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০১/২০২৪ ১০:০৬:৪০ AM

শ্রীমঙ্গলে পরিত্যক্ত গাছ থেকে অজগর উদ্ধার

ছবি : নিজস্ব


মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পরিত্যক্ত একটি গাছ থেকে বিশাল আকৃতির এক অজগর সাপ উদ্ধার করেছে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেলে শ্রীমঙ্গল শহরতলীর মৌলভীবাজার সড়কের ইছবপুর এলাকায় একটি পরিত্যক্ত গাছে বিশাল অজগর সাপ দেখতে পান স্থানীয়রা। পরে শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন তারা।

খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। এ বিষয়ে জানতে চাইলে স্বপন দেব সজল জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ইছবপুর এলাকার একটি পরিত্যক্ত গাছ থেকে অজগর সাপটিকে জীবিত উদ্ধার করে বন বিভাগে হস্তান্তর করি। সাপটি আনুমানিক ১২ ফুট লম্বা এবং ওজন ২০ কেজি হতে পারে। 

বন বিভাগ সূত্রে আরও জানা যায়, গত বছরে শ্রীমঙ্গল উপজেলা থেকে জীবিত এবং মৃত ১৯৮টি বন্যপ্রাণী উদ্ধার করে বন বিভাগ। বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন সূত্রে জানা যায়, গত দশ মাসে ১৭টি অজগর সাপসহ বিভিন্ন প্রজাতির বিরল ও বিপন্ন ৩৮টি বন্যপ্রাণী উদ্ধার করে বন বিভাগে হস্তান্তর করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ওয়াইল্ডলাইফ রেঞ্জার মো. শহিদুল ইসলাম জানান, উদ্ধারকৃত অজগর সাপটি সম্পূর্ণ সুস্থ ছিল। আমরা বিকেল ৫টায় লাউয়াছড়া বনে অবমুক্ত করে দিয়েছি। এর আগে গত শনিবার ১৩ জানুয়ারি শহরতলীর মৌলভীবাজার রোডের রেসিডেন্সিয়াল স্কুল ও কলেজের সামনে থেকে একটি ববড় অজগর উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়। 

এম সি



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী