সুনামগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে তিন ভাই-বোনের মৃত্যু
শনিবার, ০২ মে ২০২৬, ০৭:০৫ AM

সুনামগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে তিন ভাই-বোনের মৃত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০৭/২০২৩ ০৪:৪৩:৩০ AM

সুনামগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে  তিন ভাই-বোনের মৃত্যু

প্রতীকী ছবি


সুনামগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে একই পরিবারের তিন ভাই-বোনের মৃত্যু হয়েছে। রোববার (০২ জুলাই) দুপুরে সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের হাওরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের মাঝ বাড়ির সোহেল মিয়ার মেয়ে ফারজানা (১৩) ও মারজানা ( ৮) ও ছেলে রবিন (৪)।

জানা যায়, তিন ভাই বোন ডিঙি নৌকা নিয়ে বাড়ির পাশে হাওরে মাছ ধরতে যায়। এ সময় হঠাৎ  ঝড়ের কবলে পড়ে তাদের নৌকা ডুবে যায়। এতে তিন ভাই বোন নিখোঁজ হয়। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করে একজনের লাশ উদ্ধার করে। খবর পেয়ে সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে বাকি দু’জনের লাশ উদ্ধার করে।

সুনামগঞ্জ সদর থানার ওসি মো. ইখতিয়ার উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

জৈন্তাবার্তা/এমকে