শীতে কাঁপছে কমলগঞ্জ-শ্রীমঙ্গল, বইছে শৈত্যপ্রবাহ
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:১১ PM

শীতে কাঁপছে কমলগঞ্জ-শ্রীমঙ্গল, বইছে শৈত্যপ্রবাহ

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০১/২০২৪ ১২:৪৯:০২ PM

শীতে কাঁপছে কমলগঞ্জ-শ্রীমঙ্গল, বইছে শৈত্যপ্রবাহ

শীতে কাঁপছে কমলগঞ্জ-শ্রীমঙ্গল। ছবি : জৈন্তা বার্তা


চা বাগান, পাহাড়ও হাওরবেষ্টিত উপজেলায় দিন-রাত বইছে হিমেল হাওয়া। জেঁকে বসেছে ঘন কুয়াশা। বেলা বাড়ার সঙ্গে সূর্য উঁকি দিলেও উত্তাপ ছড়াতে পারছে না। এতে নাকাল হয়ে পড়ছে জনজীবন। দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া মানুষ। চায়ের রাজধানী হিসেবে পরিচিত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তাপমাত্রা নেমেছে ৯ দশমিক ৬ ডিগ্রিতে, এতে বইছে মাঝারি শৈত্যপ্রবাহ। বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা বান্দরবন ৯.৪ তার পরেই শ্রীমঙ্গল ৯.৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয় নিশ্চিত করেন শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষক বিপ্লব চন্দ্র দাস। 


বুধবার (১৭ জানুয়ারি) ভোর ৬টা ও সকাল ৯টায় শ্রীমঙ্গল আবহাওয়া অফিস ৯ দশমিক ৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করে। গত মঙ্গলবার শ্রীমঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। 

জেলা ও তার বাইরের এলাকাগুলোয় খোঁজ নিয়ে জানা গেছে, সন্ধ্যার পর শহরে তাপমাত্রা একটু বেশি থাকলেও গ্রাম ও চা বাগানে বেশ ঠান্ডা অনুভূত হয়। ঠান্ডার সঙ্গে হিমেল বাতাসের কারণে বিপাকে পড়েন শ্রমজীবী ও ছিন্নমূল মানুষেরা। বিশেষ করে চা বাগানগুলোয় শীত উপেক্ষা করে সকালবেলা কাজে বের হতে দেখা গেছে চা শ্রমিকদের। 

কমলগঞ্জ উপজেলার চা শ্রমিক নেতা ও ইউপি সদস্য ধনা বাউরী বলেন, শীত মৌসুমে চা শ্রমিক ও নিম্ন আয়ের মানুষেরা বেশি কষ্টতে থাকে। অন্যান্য বছরের মতো এ বছর শীত মৌসুমে বিভিন্ন সংগঠন ও সরকারের পক্ষ থেকে তেমন গরম কাপড় বিতরণ করা হয়নি এখানে।  


শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষক বিপ্লব চন্দ্র দাস জানান, গত ২০ ডিসেম্বর থেকে আজ ১৫ জানুয়ারি পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি থেকে ১৬ ডিগ্রির ভেতরে ওঠানামা করছিল। গত সপ্তাহ থেকে ক্রমান্বয়ে তাপমাত্রা কমছে। গতকাল মঙ্গলবার তাপমাত্রা ৯.৭ ডিগ্রিতে ছিল। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল। বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা বান্দরবন ৯.৪ তার পরেই শ্রীমঙ্গল ৯.৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী