শীতার্তদের মাঝে এনসিসি ব্যাংক বড়লেখা শাখার কম্বল বিতরণ।
মৌলভীবাজারের বড়লেখায় এনসিসি ব্যাংকের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
এনসিসি ব্যাংক পিএলসি, বড়লেখা শাখার ব্যবস্থাপক জয়দীপ বিশ্বাসের তত্বাবধানে কম্বল বিতরণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়লেখা সদর ইউনিয়নের চেয়ারম্যান ছালেহ আহমেদ জুয়েল, ব্যাংকের গ্রাহক ও প্রথম শ্রেণির ঠিকাদার জালাল আহমদ, ব্যবসায়ী শামীম আহমদ, খসরুজ্জামান প্রমূখ।
জৈন্তাবার্তা/জেএ




