কমলগঞ্জে পানিতে পড়ে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৭:২২ AM

সহপাঠির জন্য ১ মিনিট নীরবতা পালন

কমলগঞ্জে পানিতে পড়ে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০১/২০২৪ ০৫:৫৩:৫১ AM

কমলগঞ্জে পানিতে পড়ে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু

বামে নিহত শিক্ষার্থী ডানে সহপাঠির মৃত্যুতে নীরবতা পালন।


মৌলভীবাজারের কমলগঞ্জে পানিতে পড়ে তৃতীয় শ্রেণির আব্দুল্লাহ আল মামুন (৮) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার আদমপুর ইউনিয়নের ঘোড়ামাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। বুধবার বিকাল ৪টায় তাদের পারিবারিক কবরস্থানে জানাযার নামাজ অনুষ্তি হয়। নিহত আব্দুল্লাহ আল মামুন আদমপুর ইউনিয়নের ঘোড়ামাড়া (নয়াপত্তন) এলাকার কৃষক মনির উদ্দিনের ছেলে। তার মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।

বুধবার (১৭ জানুয়ারী) আব্দুল্লাহ আল মামুন এর মাগফিরাত কামনা করে দুপুর ১.৪৫ মিনিটে কমলগঞ্জ তেতইগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠিরা মিলে এক মিনিট নিরবতা পালন করেন। এসময় তারা শোকসন্তপ্ত পরিবারের জন্য সমবেদনা জানান।

নিহতের পরিবার সুত্রে জানা যায়, স্কুল থেকে বাড়িতে যায় আব্দুল্লাহ আল মামুন। পরিবারের সবার সাথে খাওয়া দাওয়া করে খেলতে বের হয় মামুন। বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেলে বাড়িতে না আসায় খুঁজতে থাকেন পরিবারের সদস্যরা। খুঁজতে খুঁজতে না পেয়ে এক পর্যায়ে বাড়ি থেকে ১৫ বাড়ি দূরে একটি গর্তের পানিতে পড়ে থাকতে দেখে তার পরিবারের সদস্যরা। পরবর্তীতে দ্রুত তাকে স্থানীয় ডাক্তার দেখাতে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

কমলগঞ্জ তেতইগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন জানান, আমার স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন পানিতে ডুবে মারা যায়। তার মৃত্যুতে আমরা শিক্ষক ও শিক্ষার্থীরা নিয়ে ১(এক) মিনিটের জন্য নিরবতা পালন করি এবং শোক সন্তপ্ত পরিবারের জন্য সমবেদনা জানাই।

নিহত শিশু আব্দুল্লাহ আল মামুন এর বড় বোন জানান, আমরো দুই ভাই ও দুই বোন। আমাদের সবচেয়ে ছোট ভাই হল মামুন। গতকাল স্কুল থেকে ৪টায় বাড়িতে এসে একসঙ্গে সবার সাথে খেয়ে খেলাধুলার জন্য বাহিরে চলে যায়। বিকাল থেকে সন্ধ্যা হয়ে যাচ্ছে কোনো খোঁজ পাওয়া যায়নি। খুঁজাখুজির একপর্যায়ে বাড়ির উত্তর দিকে একটা গর্তের পানিতে পড়ে থাকতে দেখা যায়। সেখান থেকে স্থানীয় ডাক্তারকে দেখালে তিনি মৃত্যু হয়েছে বলে জানান।

কমলগঞ্জ থানার ওসি তদন্ত আব্দুর রাজ্জাক জানান, শিশুটির মৃত্যুর খবর আমরা পেয়েছি। বাড়ির পাশের খেলতে গিয়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়। বিষয়টি কষ্টদায়ক। থানায় অপমৃত্যুর একটি মামলা হয়েছে। আবেদনের প্রেক্ষিতে পুসমডম ছাড়া দাফন করা হয়েছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী