মৌলভীবাজারের কমলগঞ্জে শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তাপমাত্রা নেমেছে ৯ দশমিক ৬ ডিগ্রিতে এমন পরিস্থিতিতেও দেখা যায়নি সরকারি ও বেসরকারিভাবে কোনো শীতবস্ত্র বিতরণ কর্মসূচি।
কনকনে হিম শীতল বাতাসের প্রবাহ বাড়িয়ে দিয়েছে শীতের তীব্রতা। শিশু ও বৃদ্ধরা এই শীতে ঘর থেকে বের হতে পারছে না। শীতবস্ত্রের অভাবে অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।
সন্ধ্যার পর হলেই ঘন কুয়াশার সঙ্গে নেমে আসা হিমেল হাওয়া কনকনে ঠান্ডার মাত্রায় আচ্ছন্ন হয়ে থাকছে চারপাশ, জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন্না। সকালে কুয়াসার সাথে বেড়ে যাওয়া ঠান্ডায় সময় মত কাজে বের হতে পারছেন না দিনমজুর মানুষ।
ছিন্নমূল অসহায় দরিদ্র লোকজন সীমাহীন কষ্ট ও দুর্দশায় দিনযাপন করছেন। বিত্তবানরা গরম কাপড় ক্রয় করতে পারলেও নিম্ন আয়ের লোকজনের তা হাতের নাগালের বাইরে। ফলে শীতবস্ত্রের অভাবে দরিদ্র-ছিন্নমূল মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। শীতে বোরো বীজতলা, সবজি খেতসহ বিভিন্ন ফসলের ক্ষতির আশঙ্কা করছেন অনেকে।
এমতাবস্থায় উপজেলা প্রশাসন ও পৌর মেয়র এর এগিয়ে আসার অপেক্ষায় কমলগঞ্জ এর হতদরিদ্র ও সুবিদাবঞ্জিত মানুষগণ,প্রত্যাশা একটি গরম কাপর।
জৈন্তাবার্তা/এমকে




