বড়লেখায় শীতের সঙ্গে বাড়ছে রোগবালাই, হাসপাতালে উপচেপড়া ভীড়
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:১০ PM

বড়লেখায় শীতের সঙ্গে বাড়ছে রোগবালাই, হাসপাতালে উপচেপড়া ভীড়

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০১/২০২৪ ০৪:০০:১৯ AM

বড়লেখায় শীতের সঙ্গে বাড়ছে রোগবালাই, হাসপাতালে উপচেপড়া ভীড়


শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে মৌলভীবাজারের বড়লেখায় বেড়েছে ডায়রিয়া, নিউমোনিয়া ও শ্বাসকষ্ট আক্রান্ত রোগীর সংখ্যা।তবে শ্বাসকষ্ট রোগীর চেয়ে ভাইরাল জ্বর, সর্দিকাশি ও নিউমোনিয়া আক্রান্তের সংখ্যা বেশি বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য বিভাগ। 

ঘড়ির কাঁটায় ঘুরতে ঘুরতে সকাল গড়িয়ে দুপুর। আবার দুপুর গড়িয়ে বিকেল। অথচ দেখা নেই সূর্যের। আর তাতেই যেন জেঁকে বসতে শুরু করেছে শীত। সঙ্গে যোগ হয়েছে ঠান্ডা বাতাস। শেষ বিকেলে কিছুক্ষণের জন্য হাজিরা দিতে আসে সূর্য। গত তিনদিন ধরে এমনই ছিল বড়লেখার আবহাওয়ার চিত্র। শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগও। আক্রান্ত হচ্ছেন সব বয়সী মানুষ। বিশেষ করে শিশু রোগীর সংখ্যাই বেশি। 

সর্দি, কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও প্রাইভেট ক্লিনিকে আসা শিশু রোগীর সংখ্যা বেড়ে হয়েছে দ্বিগুণ। 

বুধবার (১৭ জানুয়ারি) রাতে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৫০ শয্যা হাসপাতালে গিয়ে জানা গেছে, প্রতিদিন বিভিন্ন ওয়ার্ড মিলিয়ে ১৫ থেকে ২০ জন রোগী ভর্তি হচ্ছেন। এর মধ্যে বেশিরভাগই ডায়রিয়া, নিউমোনিয়া ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে আসছেন। তীব্র শীতের কারনে অন্যান্য সময়ের তুলনায় বর্তমানে বাড়তি রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করছেন চিকিৎসকসহ স্বাস্থ্য কর্মীরা। 

৫০ শয্যা হাসপাতালের উপজেলা কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ অমিত আচার্য বলেন,প্রতিদিন জরুরি বিভাগে তীব্র শীতের কারনে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বেড়েছে।শিশুদের ক্ষেত্রে জ্বর,সর্দি-কাশি ও নিউমোনিয়া রোগে আক্রান্তের সংখ্যা বেশি। বয়স্ক রোগীদের ক্ষেত্রে ভাইরাল জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত রোগীর সংখ্যা তুলনামূলকভাবে বেশি। 

এসময় তিনি বলেন,বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখন নতুন একটি টেস্ট চালু হয়েছে।এই টেস্ট এর নাম হলো "জিন এক্সপার্ট "। বক্ষব্যাধি রোগ শনাক্তকরণ করার জন্য মূলত এ টেস্টটি করা হয়।এটি সরকারিভাবে চালু হলেও বেশিরভাগ হাসপাতালে এটি এখনো চালু হয়নি। 

উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শুভ্রাংশু শেখর দে জানান, তীব্র শীত বাড়ার কারনে হাসপাতালে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বেড়েছে। হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছেন ১৫ থেকে ২০ জন রোগী তাছাড়াও বহির্বিভাগে প্রতিদিন ৪০০ থেকে ৪৫০ জন রোগীর চিকিৎসা প্রদান করা হচ্ছে।এদের মধ্যে এক তৃতীয়াংশ রোগীই ভাইরাল জ্বার,সর্দিকাশি, ডায়রিয়া, নিউমোনিয়া ও শ্বাসকষ্ট রোগে আক্রান্ত। 

এসময় তিনি সকলকে সচেতন থাকার জন্য বিভিন্ন ধরনের পরামর্শ দেন। তিনি বলেন, শিশুদের প্রতি আরোও যত্নশীল হতে হবে।পাতলা পায়খানা শুরু হলেই সাথে সাথে খাবার স্যালাইন বার বার খাওয়াতে হবে। তীব্র শীতে শিশু ও বৃদ্ধদের ঘরে অবস্থান করতে হবে এবং শীতের কাপড় পড়তে হবে। শিশুরা যেন প্রতিদিন গোসল না করে ২দিন পরপর গোসল করার পরামর্শ দেন। সবাইকে পুষ্টি জাতীয় খাবার খেতে হবে এবং ভিটামিন-সি জাতীয় খাবার বেশি করে খেতে হবে। সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলার ও সচেতন থাকার জন্য সুপরামর্শ দেন।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী