বড়লেখায় উপজেলা একাডেমিক সুপারভাইজারকে বিদায় সংবর্ধনা
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:১০ PM

বড়লেখায় উপজেলা একাডেমিক সুপারভাইজারকে বিদায় সংবর্ধনা

আদিব মজিদ, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ২০/০১/২০২৪ ১০:০৫:১৭ AM

বড়লেখায় উপজেলা একাডেমিক সুপারভাইজারকে বিদায় সংবর্ধনা

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের বড়লেখা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. শাখাওয়াৎ হোসেনের বদলি জনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা দেওয়া হয়েছে। 

শনিবার দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ।

স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অজয় কুমার দাস। মানপত্র পাঠ করেন মুড়াউল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদ আহমদ খান।

উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক এনাম উদ্দিনের সভাপতিত্বে সাবেক সভাপতি প্রধান শিক্ষক লুৎফর রহমান চুন্নু ও ময়নুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারি কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, সংবর্ধিত অতিথি একাডেমিক সুপারভাইজার মো. শাখাওয়াৎ হোসেন, শাহবাজপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল বাছিত, ইটাউরী মহিলা মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম ও আতিকুল ইসলাম মুক্তা, গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ হায়দার, পাকশাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, ঈদগাহ বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র দে, ফকির বাজার উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূর জাহান চৌধুরী, প্রধান শিক্ষক আব্দুল জলিল প্রমুখ।

এম সি



শীর্ষ সংবাদ:

পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের
সমাজের অবহেলিত মানুষের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: এমপি এমরান চৌধুরী
সিলেটে বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৪৬ জন
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী