তার সেরা সিদ্ধান্ত নিয়েছে বলছেন তেভেজ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:৪০ AM

তার সেরা সিদ্ধান্ত নিয়েছে বলছেন তেভেজ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৬/২০২৩ ০৫:০০:০৪ AM

তার সেরা সিদ্ধান্ত নিয়েছে বলছেন তেভেজ

মেসি


বার্সেলোনায় ফেরেননি লিওনেল মেসি। যাননি সৌদি আরবের ক্লাব আল-হিলালেও। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আমেরিকার মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিচ্ছেন আর্জেন্টাইন কিংবদন্তি। বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন মেসি নিজেই।

মেসির মিয়ামিতে যাওয়ার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন মেসির সাবেক সতীর্থ কার্লোস তেভেজ। আর্জেন্টিার সাবেক ফরোয়ার্ড তেভেজ বলেন, ‘আমার মনে হয়, লিও (মেসি) নিজের অবস্থা জেনে এবং বুঝে এই সিদ্ধান্ত নিয়েছে। সতীর্থদের বেতন কমিয়ে সে বার্সেলোনায় ফিরতে চায়নি। সে খারাপ মানুষ হতে চায়নি। বার্সায় ফিরতে না পারায় অন্য যে কারো চেয়ে বেশি কষ্ট মেসিই পাচ্ছে।’

তেভেজ আরো বলেন, ‘সে মিয়ামিকে পছন্দ করে। এটা তার এবং তার পরিবারের জন্য শান্তির জায়গা। আমার মনে হয়, সে তার সেরা সিদ্ধান্ত নিয়েছে।' 

সতীর্থদের বেতন কমিয়ে মেসি বার্সায় ফিরতে চান না। এই বিষয়টি মেসি নিজেই পরিষ্কার করেছেন। সাতবারের ব্যালন ডি’আর বিজয়ী তারকা বলেছিলেন, ‘আমি শুনেছি যে লা লিগা সব কিছু মেনে নিয়েছে এবং আমার ফিরে আসার জন্য সব কিছু ঠিকঠাক ছিল, তবু আরো অনেক কিছু করতে হবে। শুনেছিলাম আমাকে আনার জন্য বার্সেলোনাকে খেলোয়াড় বিক্রি করতে হবে বা খেলোয়াড়দের পারিশ্রমিক কমাতে হবে। সত্যি বলতে, আমি এই বিষয়গুলোর মধ্য দিয়ে যেতে চাইনি, কিংবা এসব কিছুর দায় নিতে চাইনি।'

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী