মৌলভীবাজারে যমজ দুই সন্তানকে পানিতে চুবিয়ে হত্যা করলেন মা!
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:৩১ PM

মৌলভীবাজারে যমজ দুই সন্তানকে পানিতে চুবিয়ে হত্যা করলেন মা!

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২১/০১/২০২৪ ১২:০৪:২৯ PM

মৌলভীবাজারে যমজ দুই সন্তানকে পানিতে চুবিয়ে হত্যা করলেন মা!


মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় যমজ দুই শিশুসন্তানকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে। রবিবার (২১ জানুয়ারি) ভোর ৪টার দিকে উপজেলার বরমচাল ইউনিয়নের উত্তরভাগ এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলো- উত্তরভাগ গ্রামের দুবাই প্রবাসী বাচ্চু মিয়ার ছেলে রাদিয়ান আহমদ (৪) ও রাইয়ান আহমদ (৪)। রিমা বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে।

বাচ্চু মিয়ার বড়ভাই বাদশা মিয়া জানান, ‌‘ভোর সাড়ে ৫টার দিকে বাচ্চু তার স্ত্রী রিমা ও সন্তানদের ঘরে দেখতে না পেয়ে সে ঘুম থেকে উঠে। পরে ঘরের দরজা খোলা দেখতে পেয়ে বাচ্চু বাহিরে গিয়ে বাড়ির পুকুর ঘাটে তার শিশুসন্তানদের লাশ দেখে চিৎকার করলে পরিবারের সকল লোকজন বাহিরে বের হন। দ্রুত তাদের উদ্ধার করে সকাল ৬টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুদের মৃত ঘোষণা করেন।’

এ ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসি মোহাম্মদ আলী মাহমুদ, পরিদর্শক (তদন্ত) কশৈন্যু ও পুলিশের অন্যান্য সদস্য।

দুই শিশু সন্তানের মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি মোহাম্মদ আলী মাহমুদ বলেন, ‘এ ব্যাপারে দুই যমজ সন্তানের মাকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে মা শিকার করেছে তিনি হত্যা করেছেন। তবে কেনো হত্যা করেছেন তা জানা যায়নি, তদন্ত চলছে। আশা করি বেরিয়ে আসবে। ওসি’কে প্রশ্ন করা হয়, মা নাকি মানসিক রোগী? উত্তরে বলেন, এটা তারা বলছে, আমাদের কাছে মনে হয়নি।’

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে ছাত্রলীগের ঝ*টিকা মি*ছিল, গ্রে*প্তার সাত
শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে’ : এমপি শওকতুল ইসলাম
জুলাই গণহ*ত্যার বি*চার নিশ্চিত করবে সরকার : এমপি এমরান চৌধুরী
জৈন্তাপুর কানাইঘাটে ৫৪ লাখ টাকার বেশি ভা র তী য় চোরাচালানী মালামাল জ*ব্দ
সিলেটে পুলিশের বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৫৮
সিলেটে আগামী ৪ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা
পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের