বড়লেখায় ইটভাটার মালিককে ২ লাখ টাকা জরিমানা
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:৩২ PM

বড়লেখায় ইটভাটার মালিককে ২ লাখ টাকা জরিমানা

আদিব মজিদ, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ২১/০১/২০২৪ ০৮:০০:৫৫ AM

বড়লেখায় ইটভাটার মালিককে ২ লাখ টাকা জরিমানা

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের বড়লেখায় কৃষি জমির মাটি অবৈধভাবে কেটে ইটভাটায় নেওয়ার সময় এক ইটভাটার (ব্রাদার্স ব্রিকস ফিল্ড) পরিচালককে ২ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর সংশ্লিষ্ট ধারায় ভ্রাম্যমাণ আদালত ইটভাটা পরিচালককে এই অর্থদণ্ডে দণ্ডিত করেছেন।

শনিবার বিকেলে দিকে বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের সুজাউল এলাকায় এই অভিযান পরিচালনা করেন বড়লেখার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর হোসাইন।

জানা গেছে, দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন এলাকায় কৃষি জমি হতে মাটি কেটে ব্রাদার্স ব্রিকস ফিল্ডে (ইটভাটায়) নেওয়া হচ্ছিল। বিকেল সাড়ো ৪টার দিকে সেখানে অভিযান চালিয়ে ইটভাটার পরিচালক মাহমুদুর রহমান বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ২ লাখা টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বড়লেখার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর হোসাইন।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে ছাত্রলীগের ঝ*টিকা মি*ছিল, গ্রে*প্তার সাত
শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে’ : এমপি শওকতুল ইসলাম
জুলাই গণহ*ত্যার বি*চার নিশ্চিত করবে সরকার : এমপি এমরান চৌধুরী
জৈন্তাপুর কানাইঘাটে ৫৪ লাখ টাকার বেশি ভা র তী য় চোরাচালানী মালামাল জ*ব্দ
সিলেটে পুলিশের বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৫৮
সিলেটে আগামী ৪ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা
পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের