বড়লেখায় হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র দিলো বিজিবি
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:৩২ PM

বড়লেখায় হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র দিলো বিজিবি

আদিব মজিদ, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ২১/০১/২০২৪ ০৯:১৩:০৩ AM

বড়লেখায় হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র দিলো বিজিবি

ছবি: নিজস্ব


কয়েক দিন ধরে তীব্র শীত অনুভূত হচ্ছে। এতে নিম্ন আয়ের লোকজন সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন। হাড় কাঁপানো শীত আর অব্যাহত শৈত্য প্রবাহে অসহায় মানুষের শীত নিবারনে শীতবস্ত্র বিতরন করেছে বিয়ানীবাজার ব্যাটালিয়ন ৫২ বিজিবি। 

রোববার দুপুরে বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের পাল্লাথল চা বাগানের অসহায়-দুস্থ ও আদিবাসি পল্লীর হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে ১শ কম্বল বিতরণ করেছে ৫২ বিজিবি।

এ উপলক্ষে বিজিবি পাল্লাথল ক্যাম্প আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হাসান।


অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিজিবি-৫২ ব্যাটালিয়নের সহকারি পরিচালক মো. নূর হোসেন, বিজিবি পাল্লাথল বিওপি’র ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মো. আবুল হাশেম, হাবিলদার মো. আব্দুল কাদের, হাবিলদার মো. জিল্লুর রহমান, সিনিয়র সাংবাদিক আব্দুর রব, মস্তফা উদ্দিন, পাল্লাথল খাসিয়া পুঞ্জির হেডম্যান (মন্ত্রী) সাবেক ইউপি সদস্য লোটাস বাহাদুর প্রমুখ।


প্রধান অতিথির বক্তব্যে বিজিবি-৫২ ব্যাটালিয়নের (বিয়ানীবাজার) অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হাসান বলেন, বেশ কয়েকদিন ধরে দেশব্যাপি শৈত্যপ্রবাহ চলছে। এতে শীতবস্ত্রের অভাবে হতদরিদ্র মানুষেরা চরম দুর্ভোগে পড়েছেন। অসচ্ছল হতদরিদ্র মানুষের তীব্র শীতকষ্টে বিজিবি পাশে দাঁড়াতে চায়। যেকোন দুর্যোগ মুহূর্তে বিজিবি যেভাবে আক্রান্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা প্রদান করে সেই ধারাবাহিকতায় বর্ডাব গার্ড অব বাংলাদেশ এই শীতেও সারা দেশে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করছে। বিজিবি’র এধরণের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে ছাত্রলীগের ঝ*টিকা মি*ছিল, গ্রে*প্তার সাত
শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে’ : এমপি শওকতুল ইসলাম
জুলাই গণহ*ত্যার বি*চার নিশ্চিত করবে সরকার : এমপি এমরান চৌধুরী
জৈন্তাপুর কানাইঘাটে ৫৪ লাখ টাকার বেশি ভা র তী য় চোরাচালানী মালামাল জ*ব্দ
সিলেটে পুলিশের বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৫৮
সিলেটে আগামী ৪ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা
পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের