কমলগঞ্জে একতা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:৩২ PM

কমলগঞ্জে একতা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২১/০১/২০২৪ ১১:১৬:৩৪ AM

কমলগঞ্জে একতা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

ছবি: নিজস্ব


ঝেঁকে বসেছে তীব্র শীত। ঠাণ্ডা বাতাসে জবুথবু অতিদরিদ্র ও খেটে খাওয়া মানুষ। এতে সবচেয়ে দুর্ভোগে আছেন নিম্ন আয়ের মানুষ। এই মানুষের পাশে দাঁড়িয়েছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সেচ্ছাসেবি সংগঠন একতা সমাজকল্যাণ পরিষদ। শনিবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় উপজেলার পৌর এলাকার নছরতপুর জামে মসজিদ 

মাঠ প্রাঙ্গনে সেচ্ছাসেবি সংগঠন একতা সমাজকল্যাণ পরিষদ উদোগে কমলগঞ্জ পৌর এলাকার অসহায় ও অতিদরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।

একতা সমাজকল্যাণ পরিষদের সভাপতি হাফেজ হিফজুর রহমান ফাহাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মোহিন এর সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একতা সমাজকল্যাণ পরিষদ এর উপদেষ্টা ব্যবসায়ী মুহিবুর রহমান ফারুক, ইয়াহইয়া মাদানী, একতার সদস্যবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভাপতি হিফজুর রহমান ফাহাদ জানান, ‘মানুষ মানুষের জন্য’ আমাদের সেচ্ছাসেবি সংগঠন একতা সমাজকল্যাণ পরিষদ সবসময় অসহায়দের পাশে ছিলাম আছি। তার ধারাবাহিকতায় মৌলভীবাজার তথা কমলগঞ্জে প্রচণ্ড শীতে নিন্ম আয়ের মানুষেরা শীতে কাপড়ের অভাবে অনেক কষ্টে আছেন। প্রতি বছরের ন্যায় এবারও শীতার্ত মানুষের মাঝে প্রায় অর্ধলক্ষ টাকার কম্বল বিতরণ করেছি। ইতি মধ্যে আমরা বেশ কিছু পরিবারের মাঝে কম্বল দিয়েছি। হালকা বা পাতলা কম্বল বিতরণ করিনি, ভাল মানের কম্বল দিয়েছি।’

উল্লেখ্য, সংগঠনটি ২০২১ সালে ৯ আগস্ট কুরআন ও সুন্নাহর আলোকে ব্যক্তিজীবনের পরিশুদ্ধি এবং আর্তমানবতার কল্যাণের মাধ্যমে আল্লাহর সন্তুুষ্টি অর্জনের লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করে।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে ছাত্রলীগের ঝ*টিকা মি*ছিল, গ্রে*প্তার সাত
শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে’ : এমপি শওকতুল ইসলাম
জুলাই গণহ*ত্যার বি*চার নিশ্চিত করবে সরকার : এমপি এমরান চৌধুরী
জৈন্তাপুর কানাইঘাটে ৫৪ লাখ টাকার বেশি ভা র তী য় চোরাচালানী মালামাল জ*ব্দ
সিলেটে পুলিশের বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৫৮
সিলেটে আগামী ৪ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা
পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের