কুলাউড়ায় তিন সন্তানের জননীর আত্মহত্যা
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:৩২ PM

কুলাউড়ায় তিন সন্তানের জননীর আত্মহত্যা

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২২/০১/২০২৪ ০১:৫৮:৩০ AM

কুলাউড়ায় তিন সন্তানের জননীর আত্মহত্যা

প্রতীকি ছবি


মৌলভীবাজারের কুলাউড়ায় রোকেয়া বেগম ওরফে রুমি (৩৫) নামে তিন শিশুসন্তানের এক জননী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

শনিবার (২০ জানুয়ারি) দিবাগত রাতে পৌরসভাস্থ দক্ষিণ মাগুরা এলাকায় এ ঘটনা ঘটে। রুমি ওই এলাকার বাসিন্দা ওমান প্রবাসী মিদুল হোসেনের স্ত্রী।

কুলাউড়া থানার এসআই মো. আলাউদ্দিন রুমির পরিবারের বরাত দিয়ে জানান, পারিবারিক কলহের জেরে শনিবার দিবাগত রাতের কোনো একসময় বাসায় পরিবারের লোকজনের অজান্তে গলায় রশি পেঁচিয়ে ফাঁস দিয়ে রুমি আত্মহত্যা করেন।

এসআই আলাউদ্দিন আরও জানান, ওইদিন রাতেই লাশ উদ্ধার করে সকালে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে ছাত্রলীগের ঝ*টিকা মি*ছিল, গ্রে*প্তার সাত
শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে’ : এমপি শওকতুল ইসলাম
জুলাই গণহ*ত্যার বি*চার নিশ্চিত করবে সরকার : এমপি এমরান চৌধুরী
জৈন্তাপুর কানাইঘাটে ৫৪ লাখ টাকার বেশি ভা র তী য় চোরাচালানী মালামাল জ*ব্দ
সিলেটে পুলিশের বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৫৮
সিলেটে আগামী ৪ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা
পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের