জুড়ীতে অসহায় শীতার্তদের মাঝে বিজিবির কম্বল বিতরণ।
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিয়ানীবাজার (৫২ বিজিবি) এর অধীনস্থ ডাকটিলা বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বসবাসরত গরীব, দুঃস্থ, অসহায় শীতার্ত জনসাধারণের মাঝে বিয়ানীবাজার ব্যাটালিয়নের পক্ষ হতে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (২২ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলার ডাকটিলা বিওপি ক্যাম্পে ফুলতলা ইউনিয়নের ৪-৯ নং ওয়ার্ডের শতাধিক গরীব, দুঃস্থ, অসহায় এবং শীতার্ত জনসাধারণের মাঝে বিয়ানীবাজার ব্যাটালিয়নের পক্ষ হতে এ শীতবস্ত্র বিতরণ হয়।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মেহেদী হাসান, পিপিএম, ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ নূর হোসেন, ডাকটিলা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ মোজাম্মেল হোসেন, ফুলতলা ইউপি সদস্য মোঃ মোরশেদ আহমদ রাজা, ইউপি সদস্য আব্দুল জলিল সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
উপস্থিত জনসাধারণ বিজিবি’র এই কর্মকান্ডে ভূয়সী প্রশংসা করে বলেন, বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) সদস্যরা অপরাধ দমন করতে যেভাবে দিন-রাত পাহারা দিয়ে আমাদের সীমান্ত নিরাপদ রাখেন তেমনি বিজিবি -৫২ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে প্রতি বছর রমজান মাসে ও শীতের সময় এবং যে কোন দুর্যোগের সময় অসহায় সাধারণ মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেন। সীমান্ত রক্ষার পাশা-পাশি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে তাই আমরা ৫২ বিজিবি’র উত্তরোত্তর সাফল্য কামনা করি।
জৈন্তাবার্তা/জেএ




