কমলগঞ্জে তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:৩২ PM

কমলগঞ্জে তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২২/০১/২০২৪ ০৬:৩৬:১৯ AM

কমলগঞ্জে তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত

কমলগঞ্জে তথ্য আপার উঠান বৈঠক - জৈন্তা বার্তা


মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলার পৌর এলাকার তথ্য আপার উঠান বৈঠক অনুষ্টিত হয়েছে। সোমবার (২২ জানুয়ারি) দুপুরে পৌর এলাকার আলেপুর গ্রামে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। 

বৈঠকে প্রধান অতিথি ছিলেন উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রইছ আল রেজোয়ান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কমলগঞ্জ পৌর মেয়র মো. জুয়েল আহমেদ, এসআই বাছেত মিয়া উঠান বৈঠকটির তথ্যসেবা কর্মকর্তা স্বর্ণালী সিনহা ও তথ্যসেবা সহকারী আমিনা আক্তার, তথ্যসেবা সহকারী নিশা রানী দেব, অফিস সহায়ক বিশাল কানু। 

বৈঠকে বক্তারা বলেন, আগে বলা হতো জ্ঞানই শক্তি, এখন বলা হয় তথ্যই শক্তি। সরকারের নানা সুবিধা ও সেবা নিয়ে কাজ করছে তথ্য আপা। তথ্য আপার কাছে গেলে সকল সেবা একস্থানে পাওয়া যাবে। পাওয়া যায় বিনা মূল্যে উচ্চ রক্তচাপ মাপা ও ডায়াবেটিস পরিমাপ করা হয়। মূলত ৬টি ক্ষেত্রে সেবা দেওয়া হয়। এগুলো শিক্ষা, স্বাস্থ্য, আইন, ব্যবসা, কৃষি ও জেন্ডার। এক কোটি গ্রামীণ নারীদের সেবা দেওয়ার লক্ষ্যে তথ্য আপারা এগিয়ে চলছে।

উঠান বৈঠকে আইন-শৃঙ্খলা, ইভটিজিং, মাদকাসক্ত, নারী নির্যাতন, বাল্যবিবাহ রোধ, ইভটিজিং, নারীর ক্ষমতায়ন, নারী উদ্যোক্তা, স্বাস্থ্য, সরকারি দপ্তরের বিভিন্ন সেবা সমুহ ও তথ্যকেন্দ্রের বিভিন্ন সেবা নিয়ে আলোচনা করা হয়।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সিলেটে ছাত্রলীগের ঝ*টিকা মি*ছিল, গ্রে*প্তার সাত
শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে’ : এমপি শওকতুল ইসলাম
জুলাই গণহ*ত্যার বি*চার নিশ্চিত করবে সরকার : এমপি এমরান চৌধুরী
জৈন্তাপুর কানাইঘাটে ৫৪ লাখ টাকার বেশি ভা র তী য় চোরাচালানী মালামাল জ*ব্দ
সিলেটে পুলিশের বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৫৮
সিলেটে আগামী ৪ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা
পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের