কমলগঞ্জে সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেফতার
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:৩১ PM

কমলগঞ্জে সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেফতার

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০১/২০২৪ ০১:০৫:২৯ AM

কমলগঞ্জে সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেফতার


মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা থেকে মাদক ও সিআর মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক দুই ‍আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২২ জানুয়ারী) রাত সাড়ে ১১টায় কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের পূর্ব জালালপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, ইছুব আলীর ছেলে নছিবআলী নছই (২৫) ও আনিছ মিয়ার ছেলে আহাদ মিয়া(৩৫)। তাদের বাড়ি কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের পূর্ব জালালপুর গ্রামে বলে জানায় পুলিশ।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম জানান,‘এএসআই জালাল উদ্দীন, রেজাউল ও হালিমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আদমপুর ইউনিয়নের পূর্ব জালালপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা দু’জনই দীঘদিন ধরে পলাতক ছিলেন।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে ছাত্রলীগের ঝ*টিকা মি*ছিল, গ্রে*প্তার সাত
শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে’ : এমপি শওকতুল ইসলাম
জুলাই গণহ*ত্যার বি*চার নিশ্চিত করবে সরকার : এমপি এমরান চৌধুরী
জৈন্তাপুর কানাইঘাটে ৫৪ লাখ টাকার বেশি ভা র তী য় চোরাচালানী মালামাল জ*ব্দ
সিলেটে পুলিশের বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৫৮
সিলেটে আগামী ৪ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা
পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের