কমলগঞ্জে সাঁওতাল ও চা শ্রমিক শীতার্তদের মধ্যে সোনালী ব্যাংকের শীতবস্ত্র বিতরণ
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:৩১ PM

কমলগঞ্জে সাঁওতাল ও চা শ্রমিক শীতার্তদের মধ্যে সোনালী ব্যাংকের শীতবস্ত্র বিতরণ

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০১/২০২৪ ০৮:১০:২৮ AM

কমলগঞ্জে সাঁওতাল ও চা শ্রমিক শীতার্তদের মধ্যে সোনালী ব্যাংকের শীতবস্ত্র বিতরণ

কমলগঞ্জে সাঁওতাল ও চা শ্রমিক শীতার্তদের মধ্যে সোনালী ব্যাংকের শীতবস্ত্র বিতরণ।


কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) আওতায় মৌলভীবাজারে কমলগঞ্জে সাঁওতাল ও দু:স্থ চা শ্রমিক শীতার্ত মানুষদের মধ্যে কম্বল বিতরণ করেছে সোনালী ব্যাংক পিএলসি। মঙ্গলবার দুপুরে উপজেলার পাত্রখোলা চা বাগানে পারুয়াবিল সাঁওতাল পল্লী ও সন্ধ্যায় বাঘিছড়া চা বাগানে প্রায় একশত শীতার্ত লোকদের মাঝে কম্বল বিতরণ করেন সোনালী ব্যাংক পিএলসি, মৌলভীবাজার এর ডেপুটি জেনারেল ম্যানেজার মো. এমরান উল্লাহ। 

এ সময় সোনালী ব্যাংক পিএলসি, মৌলভীবাজার প্রিন্সিপাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার সঞ্জয় কুমার দেব, সুজিত কুমার রায়, কাজী রকিব উদ্দিন, এসপি শাহেদ আহমদ চৌধুরী, ব্যাংকের শমশেরনগর শাখা ব্যবস্থাপক সুলতানা কামরুন্নাহার নাহিদ, লেখক-গবেষক আহমদ সিরাজ, প্রাক্তন প্রধান শিক্ষক অপূর্ব নারায়ণ, উপজেলা মধুচাষী সমিতির সভাপতি আলতাফ মাহমুদ বাবুল, চা শ্রমিক নেতা সীতারাম বীন, শিক্ষক সীতারাম দোসাদ প্রমুখ।

উল্লেখ্য, সিএসআরের আওতায় সারাদেশে দু:স্থ ও অসহায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করছে সোনালী ব্যাংক পিএলসি। এরই অংশ হিসেবে কমলগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠী শীতার্তূদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সিলেটে ছাত্রলীগের ঝ*টিকা মি*ছিল, গ্রে*প্তার সাত
শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে’ : এমপি শওকতুল ইসলাম
জুলাই গণহ*ত্যার বি*চার নিশ্চিত করবে সরকার : এমপি এমরান চৌধুরী
জৈন্তাপুর কানাইঘাটে ৫৪ লাখ টাকার বেশি ভা র তী য় চোরাচালানী মালামাল জ*ব্দ
সিলেটে পুলিশের বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৫৮
সিলেটে আগামী ৪ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা
পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?
শিক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সুদৃঢ় করার শক্তিশালী মাধ্যম : এমপি এমরান চৌধুরী
বৈ*ষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করতে হবে: আবুল কাহেরচৌধুরী শামীম
ঝটিকা মিছিল নিয়ে উত্তাল সিলেট, পুলিশের নিষ্ক্রিয়তার অ*ভিযোগ ছাত্রদলের