কমলগঞ্জে সরকারি জায়গা দখল করে অবৈধ মার্কেট নির্মাণ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

কমলগঞ্জে সরকারি জায়গা দখল করে অবৈধ মার্কেট নির্মাণ

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০১/২০২৪ ০৮:১৪:১৭ পূর্বাহ্ন

কমলগঞ্জে সরকারি জায়গা দখল করে অবৈধ মার্কেট নির্মাণ

কমলগঞ্জে সরকারি জায়গা দখল করে অবৈধ মার্কেট নির্মাণ।


মৌলভীবাজারে কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের খিরনী নদীর তীরে বনবিষ্ণুপুর এলাকায় সরকারি খাসভূক্ত জায়গা জবর দখল করে একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে অবৈধভাবে পাকা মার্কেট স্থাপনা নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: রইছ আল রেজুয়ান সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করে নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। এ সময় নির্মাণ কাজে ব্যবহৃত বাঁশের সাটার খুলে ফেলা হয়।

স্থানীয় সুত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের বনবিষ্ণুপুর বাজার সংলগ্ন খিরনী নদীর তীরে ব্রীজ সংলগ্ন এলাকায় সরকারি জায়গা জবর দখল করে মার্কেট করার জন্য অবৈধভাবে পাকা স্থাপনা গড়ে তোলেন বনবিষ্ণুপুর গ্রামের মৃত আমজদ উল্লার ছেলে সাইদুর রহমান সুফিয়ান ও আলাল আহমদ।

ঘটনার খবর পেয়ে মঙ্গলবার দুপুরে কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রইছ আল রেজুয়ান সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় দখলকারীদের ঘটনাস্থলে না পেয়ে স্থানীয় ইউপি সদস্যকে দখলকারীদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে উপস্থিত হওয়ায় নির্দেশ দেন।

মুন্সীবাজার ইউপি সুনীল চন্দ্র মালাকার বলেন, আমি দেখেছি ওই জমিতে মার্কেট উঠানো হচ্ছে। তবে ওই জমিতে আমাদের বাঁধা বা বরাদ্দ দেওয়ার এখতিয়ার নেই। তবে দখলকারীদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে উপজেলা ভূমি অফিসে যাওয়ার জন্য সহকারী কমিশনার (ভূমি) আমাকে জানিয়েছেন।

এ ব্যাপারে অভিযুক্ত আলাল আহমদ বলেন,গত ১০-১৫ বছর আগে আমার জায়গাটা কিনেছি। মার্কেট নির্মাণের জায়গাটি আমাদের মালিকানা। খিরনী নদীর উপর কিভাবে মালিকানা হলো এই প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের কাগজপত্র ঠিক আছে।

কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রইছ আল রেজুয়ান বলেন, ‘সড়জমিন পরিদর্শন করেছি। সরকারি জমি জবর দখল করার প্রশ্নই আসেনা। কাগজপত্র যাচাই বাছাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে