শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হলেন কমলগঞ্জের মোঃ শফিকুল ইসলাম
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হলেন কমলগঞ্জের মোঃ শফিকুল ইসলাম

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০১/২০২৪ ০৮:৩৭:২৬ পূর্বাহ্ন

শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হলেন কমলগঞ্জের মোঃ শফিকুল ইসলাম

ছবি : নিজস্ব


ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের মধ্যে কমলগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হয়েছেন হাফিয মাওলানা মো. শফিকুল ইসলাম। তিনি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পূর্ব কোনাগাঁও সুন্নি জামে মসজিদে দীর্ঘদিন যাবত সুনামের সাথে  ইমাম ও খতিবের দায়িত্ব পালন করে আসছেন।

পাশাপাশি তিনি উপজেলার ভানুগাছ চৌমুহনী হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক ও সরইবাড়ি দারুস সুন্নাহ ইসলামিয়া দাখিল মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে সমাজে ইসলামি শিক্ষার ব্যাপক প্রচার ও প্রসারে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন এই তরুণ আলেম।

জাতীয়ভাবে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের মধ্যে ২০২৩-২৪ অর্থ বছরে 'সমাজে অনুসরণীয় ব্যক্তিত্ব হিসেবে শিক্ষাগত যোগ্যতা, ধর্মীয় জ্ঞান ও ইসলামি মূল্যবোধের প্রচার-প্রসার, আর্থ-সামাজিক উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং প্রশিক্ষণলব্ধ জ্ঞান বাস্তবায়নের ক্ষেত্রে কৃতিত্বের সাক্ষর রেখেছেন' এই শিরোনামে কমলগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ ইমাম হিসেবে তিনি নির্বাচিত হয়েছেন।

হাফিজ মাওলানা মো. শফিকুল ইসলাম ২০১৯ সালে ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেট থেকে নিয়মিত ইমাম প্রশিক্ষণ গ্রহণ করে, প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে আর্থ-সামাজিক উন্নয়নেও অগ্রণী ভূমিকা রাখছেন।

তিনি ২০০৬ সালে বনগাঁও আলহাজ হাবিব উল্লাহ হাফিজিয়া মাদ্রাসা থেকে হিফজ সম্পন্ন করে পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন, পাশাপাশি দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট থেকে ক্বারীয়ানা পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন।

মাওলানা মো. শফিকুল ইসলাম ২০১২ সালে বিজ্ঞান বিভাগে দাখিল, ২০১৪ সালে বিজ্ঞান বিভাগে আলিম, ২০১৭ সালে ইসলামি বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাযিল এবং সর্বশেষ তিনি ২০২০ সালে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে কামিল ( হাদিস) প্রথম বিভাগে উত্তীর্ণ হন। পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে