আন্তর্জাতিক শিক্ষা দিবস: পালকিছড়ায় ‘চলো স্কুলে যাই ক্যাম্পেইন’-২০২৪
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

আন্তর্জাতিক শিক্ষা দিবস: পালকিছড়ায় ‘চলো স্কুলে যাই ক্যাম্পেইন’-২০২৪

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০১/২০২৪ ০৫:৩৬:১৩ পূর্বাহ্ন

আন্তর্জাতিক শিক্ষা দিবস: পালকিছড়ায় ‘চলো স্কুলে যাই ক্যাম্পেইন’-২০২৪

চলো স্কুলে যাই ক্যাম্পেইনে উদ্বোধনী অনুষ্ঠান।


আন্তর্জাতিক শিক্ষা দিবসে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের পালকিছড়ায় ‘চলো স্কুলে যাই’ ২০২৪ মাসব্যাপী ক্যাম্পেইনের উদ্বোধন হয়েছে। মধ্য ও দক্ষিণ  বাংলাদেশ শিশুউন্নয়ন প্রকল্প, পালকি ছড়া বিডি ৪০৯ মিলনায়তনে বুধবার (২৪ জানুয়ারি)  সকাল সাড়ে ১০ টায় আনুষ্ঠানিকভাবে এ ক্যাম্পেইন উদ্বোধন হয়।


মধ্যে ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প পালকিছড়ার ব্যবস্থাপক হিলটন বৈরাগীর সভাপতিত্বে সুমি রাও এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক, লেখক ও শিক্ষাবিদ মুজিবুর রহমান রঞ্জু। নানা বয়সী ৮০ জন শিশুর উপস্থিতিতে ঘন কুয়াশা ও হীমেল বাতাসের মাঝে যথারীতি চলো স্কুলে যাই ক্যাম্পেইন উদ্বোধন হয়।

মধ্যে ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প পালকিছড়ার ব্যবস্থাওক হিলটন বৈরাগী জানান, শিশুদের স্কুলমুখী করতে ও প্রয়োজনীয় শিক্ষা সহায়তা দিতে বাপ্পিস্ট এইড বিবিসিএফ এর পরিচালনায় ও ক্যাম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় মাসব্যাপী চলো স্কুলে যাই ক্যাম্পেইন পরিচালিত হবে। এতে অভিভাবকদের নিয়ে আলোচনা বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগসহ নানা কর্মসূচী পালিত হবে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে