ছবি: নিজস্ব
মৌলভীবাজার কমলগঞ্জে দিনব্যাপী চক্ষুশিবির অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল ১০ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার আলীনগর ইউনিয়নের যোগীবিল গ্রামের পুরাতন আবাসন কমিউনিটি সেন্টারে এ চক্ষুশিবির অনুষ্ঠানের কার্যক্রমটি অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার আধুনিক চক্ষু হাসপাতাল বিশেষজ্ঞ চিকিৎসকেরা এ চিকিৎসাসেবা প্রদান করেন।
সল্পমুল্যর এ চক্ষুশিবিরে প্রায় শতাধিক চক্ষুরোগীকে ৩০ টাকা ফি মূল্যে ব্যবস্থাপত্র ও চিকিৎসাসেবা প্রদান করা হয়।
এম সি




