কমলগঞ্জে চা শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করলেন কৃষিমন্ত্রী
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০১:৩৫ PM

কমলগঞ্জে চা শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করলেন কৃষিমন্ত্রী

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০১/২০২৪ ০৯:১১:৩৪ AM

কমলগঞ্জে চা শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করলেন কৃষিমন্ত্রী

ছবি : নিজস্ব


মৌলভীবাজারে কমলগঞ্জে নয় শতাধিক শীতার্ত ও অসহায় চা শ্রমিক পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করলেন কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। শুক্রবার (২৬ জানুয়ারি) বিকেলে উপজেলার রহিমপুর ও মাধবপুর ইউনিয়ন চা বাগানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চা শ্রমিকদের হাতে শীতবস্ত্র (কম্বল) তুলে দেন- কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

আওয়ামীলীগ নেতা বিকাশ পালের সঞ্চালনায় ও রহিমপুর ইউপি চেয়ারম্যান মো. উফতেখার আহমেদ বদরুল এর সভাপতিত্বে কমলগঞ্জ উপজেলার মৃর্তিঙ্গা চা বাগানের শীতার্ত ৩০০ জন চা শ্রমিকের মাঝে ও মাধবপুর ই্উনিয়নের ৬০০ জন চা শ্রমিকের মাঝে শীতবস্ত্র (কম্বল) তুলে দেন- কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. জয়নাল আবেদীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আছাদুজ্জামান, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম, দেউন্ডি টি কোম্পানীর জিএম শওকত আলম হিলালী, আওয়ামীলীগ নেতা এম মোসাদ্দেক আহমেদ মানিক, ইউপি সদস্য ধনা বাউরী প্রমুখ।

এম সি