কুলাউড়ায় বিশ্ব কুষ্ঠ দিবস পালিত
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

কুলাউড়ায় বিশ্ব কুষ্ঠ দিবস পালিত

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০১/২০২৪ ০৬:১৩:০২ পূর্বাহ্ন

কুলাউড়ায় বিশ্ব কুষ্ঠ দিবস পালিত

কুলাউড়ায় বিশ্ব কুষ্ঠ দিবস পালিত


মৌলভীবাজারের কুলাউড়ায় বিশ্ব কুষ্ঠ দিবস পালন করা হয়েছে। রবিবার (২৮ জানুয়ারি) সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ও এনজিও সংস্থা হীড বাংলাদেশের সহযোগিতায় ‘আত্ম মর্যাদার পরিবেশ, কুষ্ঠ কলঙ্কের হবে শেষ’ এই প্রতিপাদ্য নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে দিবস উপলক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. জাকির হোসেনের সভাপতিত্বে ও স্বাস্থ্য পরিদর্শক টিএলসিএ হাবিবুর রহমান চৌধুরী সেলিমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন  কুলাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. খালেদ পারভেজ বখশ, স্যানেটারি ইন্সপেক্টর জসিম উদ্দিন আহমেদ, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মো. আব্দুল আউয়াল, সিনিয়র নার্স সুষমা রানী, রেশমা বেগম, শিল্পী রানী দেব, হীড বাংলাদেশের উপজেলা কমিউনিটি ফ্যাসিলেটর শেফালী রানী রায়, টিসিএফ রত্না বালা দেবী প্রমুখ।

সভায় উপজেলার বিভিন্ন স্থানের নারী-পুরুষ কুষ্ঠ রোগীর সঠিক চিকিৎসা ও নতুন রোগী খুঁজে বের করে কুষ্ঠ রোগ শনাক্ত ও চিকিৎসার পাশাপাশি আগামী ২০৩০ সালের মধ্যে কুলাউড়াকে কুষ্ঠ রোগমুক্ত এলাকা ঘোষণা করার লক্ষে কাজ করার আহবান জানানো হয়। সভার পূর্বে হাসপাতাল এলাকায় এক র‌্যালি অনুষ্ঠিত হয়।


জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে