চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি শাহাব উদ্দিন এমপি।
অতীতের সরকার সবধরণের সরকারি অনুদান চুপিসারে দলিয় নেতাকর্মীদের মধ্যে ভাগবাটোয়া করে দিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যেভাবে অনুষ্ঠান করে প্রকৃত উপকার ভোগিদের হাতে বিভিন্ন সরকারি অনুদানের অর্থ কিংবা দ্রব্যসামগ্রী তোলে দিচ্ছে অতীতের সরকারে এমনি নজির ছিল না। ফলে হতদরিদ্র, প্রতিবন্ধী, বিধবা, অসহায় ও পিছিয়ে পড়া মানুষগুলো কোন সরকারি সহায়তা পায়নি।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী শাহাব উদ্দিন এমপি সোমবার (২৯ জানুয়ারি) বিকেলে বড়লেখা উপজেলা প্রশাসন আয়োজিত দুস্থ জনসাধারণের মধ্যে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিলের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১০৮ জন দুস্থকে ৪ লাখ ২০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।
মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজরাতুন নাঈমের সভাপতিত্বে উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খানের সঞ্চালনায় জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা শিক্ষা অফিসার মোতাহার হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ, দক্ষিণভাগ দক্ষিণ ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, দক্ষিণ শাহবাজপুর ইউপি চেয়ারম্যান নাহিদ আহমদ বাবলু, দক্ষিণভাগ উত্তর ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, দাসের বাজার ইউপি চেয়ারম্যান স্বপন চক্রবর্তী, বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান ছালেহ আহমদ জুয়েল প্রমুখ।
জৈন্তাবার্তা/জেএ




